Rohit Sharma: আর কতদিন? অবসর প্রসঙ্গে মার্কিন মুলুক থেকে রোহিত শর্মা যা বললেন... - Bengali News | Rohit Sharma reveals retirement plans for ODI and Test Cricket after retirement of International T20 cricket - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: আর কতদিন? অবসর প্রসঙ্গে মার্কিন মুলুক থেকে রোহিত শর্মা যা বললেন… – Bengali News | Rohit Sharma reveals retirement plans for ODI and Test Cricket after retirement of International T20 cricket

Spread the love

আর কতদিন? অবসর প্রসঙ্গে মার্কিন মুলুক থেকে রোহিত শর্মা যা বললেন…Image Credit source: X

কলকাতা: বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা বর্তমানে বিদেশে। সেখানে রোহিতের অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। ২৯ জুন ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। দেশকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানিয়েছেন রোহিত। তার পর থেকে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঁকি দিয়েছে যে, রোহিত ওডিআই ও টেস্ট কতদিন খেলবেন। এ বার ডালাসে এক অনুষ্ঠানে রোহিতের সামনে এই প্রশ্ন রাখা হয়েছিল। ভক্তদের এই প্রশ্নের উত্তরে কী বললেন হিটম্যান?

ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তো রোহিত শর্মা? চিন্তা নেই এ বার মার্কিন মুলুক থেকে খুশির খবর শোনালেন হিটম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ইভেন্টে গিয়ে রোহিত বলেন, ‘আমি এখনও এত দূরের কথা ভাবিনি। আরও ভালো করে বললে আমার ভবিষ্যত সম্পর্কে কোনও সিদ্ধান্ত এখনই নিইনি। তাই আপনাদের এটা বলতে পারি, আমাকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে দেখবেন।।’ রোহিতের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *