Bagda Bye Poll: কেন্দ্রীয় মন্ত্রী দাদাকে কি হারতে হবে বোনের কাছে? বাগদা উপনির্বাচনে এগিয়ে তৃণমূলের মধুপর্ণাই - Bengali News | Bagda assembly bye election result Madhuparna Thakur leading in primary trend - 24 Ghanta Bangla News
Home

Bagda Bye Poll: কেন্দ্রীয় মন্ত্রী দাদাকে কি হারতে হবে বোনের কাছে? বাগদা উপনির্বাচনে এগিয়ে তৃণমূলের মধুপর্ণাই – Bengali News | Bagda assembly bye election result Madhuparna Thakur leading in primary trend

Spread the love

শান্তনু ঠাকুর ও মধুপর্ণা ঠাকুর। Image Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা: আজ শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল। এরমধ্যে রয়েছে বনগাঁ লোকসভার বাগদা বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্রে তৃণমূলের চমক ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। জিতলে মধুপর্ণাই হবেন বিধানসভার কনিষ্ঠতম সদস্য। গণনার শুরুতেই এগিয়ে তিনি। তবে পঞ্চম রাউন্ড গণনা হয়েছে। এরইমধ্যে মধুপর্ণা ১২ হাজার ৪৪৪ ভোটে এগিয়ে গিয়েছেন। যদিও ঠাকুরনগরের ঠাকুর পরিবারের আরেক সদস্য বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর টিভিনাইন বাংলাকে জানান, বিজেপিই জিতছে বাগদা উপনির্বাচনে।

বাগদা বিধানসভা মূলত মতুয়াগড়। অনেকে বলছেন, এ উপনির্বাচন আসলে দাদা বনাম বোনের লড়াই। গত লোকসভা ভোটে বনগাঁয় শান্তনু ঠাকুর ভাল ভোটে জিতেছেন। সেই জয়ের পর এই উপনির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মধুপর্ণা সম্পর্কে শান্তনুর তুতো বোন। মমতাবালা ঠাকুরের মেয়ে তিনি। প্রথমবার ভোটে লড়ে জয় যদি ছিনিয়ে আনতে পারেন মধুপর্ণা, তাহলে নিঃসন্দেহে বিজেপির কাছে তা ধাক্কা। এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, “এখনও তো গণনা সম্পূর্ণ হয়নি। আমাদের আস্থা আছে। বাগদার মতো জায়গায় সে সাধারণ নির্বাচন হোক বা উপনির্বাচন, আমাদের জয় অবসম্ভাবী। জিতব আমরা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *