উত্তর প্রদেশে ধর্মীয় সভায় চুড়ান্ত বিশৃঙ্খলা, চলে গেল ৩ শিশু-সহ ২৩টি প্রাণ! - Bengali News | Stampede at religious event in uttar pradesh s hathras over 20 feared dead - 24 Ghanta Bangla News
Home

উত্তর প্রদেশে ধর্মীয় সভায় চুড়ান্ত বিশৃঙ্খলা, চলে গেল ৩ শিশু-সহ ২৩টি প্রাণ! – Bengali News | Stampede at religious event in uttar pradesh s hathras over 20 feared dead

Spread the love

লখনউ: উত্তর প্রদেশের হাথরস জেলায় বড় বিপর্যয়। মঙ্গলবার (২ জুলাই) এক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অন্তত ২৩ জনের পদদলিত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বেশিরভাগই মহিলা বলে আশঙ্কা করা হচ্ছে। সিকান্দরারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গে এদিন এক ধর্মগুরুর বক্তৃতার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে সেখানে একটি বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছিল। ভক্তদের সামনে ওই ধর্মগুরু ভাষণ দেওয়ার সময়ই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুডো়হুড়ির মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয়ে একের পর এক ভক্তের মৃত্যু হয়। এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ইটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ইটা-র চিফ মেডিক্যাল অফিসার, ডা. উমেশ কুমার ত্রিপাঠি জানিয়েছেন, ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। এর মধ্যে একজন পুরুষ, ১৯ জন মহিলা এবং ৩জন শিশু রয়েছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *