Suryakumar Yadav: টাইমলাইনে থেকে যাওয়ার মতো সূর্যর 'সুপারম্যান' ক্যাচ, হঠাৎই উঠছে প্রশ্ন! - Bengali News | Suryakumar Yadav takes match defining catch during IND vs SA 2024 T20 World Cup final, fans says this is world cup, watch video - 24 Ghanta Bangla News
Home

Suryakumar Yadav: টাইমলাইনে থেকে যাওয়ার মতো সূর্যর ‘সুপারম্যান’ ক্যাচ, হঠাৎই উঠছে প্রশ্ন! – Bengali News | Suryakumar Yadav takes match defining catch during IND vs SA 2024 T20 World Cup final, fans says this is world cup, watch video

Spread the love

টাইমলাইনে থেকে যাওয়ার মতো সূর্যর ‘সুপারম্যান’ ক্যাচ, হঠাৎই উঠছে প্রশ্ন!Image Credit source: X

কলকাতা: একটা ক্যাচ কত কিছু বদলে দিতে পারে? তার জ্বলন্ত উদাহরণ রয়েছে চোখের সামনে। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালে এক দুরন্ত ক্যাচ নিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রোটিয়াদের ২০তম ওভারে বোলিং করেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি লাইনের কাছে অনবদ্য ক্যাচ নেন স্কাই। ছক্কা হাঁকার চেষ্টা করেছিলেন ডেভিড মিলার। হয় উল্টোটা। দৌড়ে এসে বলটা ধরেন স্কাই। অবশ্য তিনি বুঝতে পারেন, শরীরের ভারসাম্য ধরে রাখতে পারবেন না। বাউন্ডারির বাইরে চলে যেতে পারেন। সঙ্গে সঙ্গে বল শূন্যে ছুড়ে দেন তিনি। তারপর ফের বাউন্ডারিতে ঢুকে ক্যাচ তালুবন্দি করেন। আজীবন ভারতীয় ক্রিকেটের টাইমলাইনে থেকে যাবে সূর্যর এই সুপারম্যান স্টাইলে নেওয়া ক্যাচ। এর মাঝে সূর্যর ওই ম্যাচ জেতানো ক্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচ নেওয়ার এক ভিডিয়ো। যেখানে নেটিজ়েনদের কয়েক জনের দাবি, ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারি লাইনে হালকা পা লেগেছিল সূর্যকুমারের। ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি টিভি নাইন বাংলা।

নেটমাধ্যমে সূর্যকুমারের ক্যাচ নিয়ে দুই গ্রুপ দু’রকমের মতামত শেয়ার করছে। এক দলের দাবি, সূর্যকুমার যাদবের ওই ক্যাচ শুধু ক্যাচ ছিল না। ওটাই ভারতের জন্য বিশ্বকাপ। আর এক দলের দাবি, মিলারের ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারি লাইনে স্কাইয়ের পা লেগেছিল। ফলে ভারত আসল বিশ্বজয়ী নয়। ওই ক্যাচ নিয়ে যতই বিতর্ক হোক, টেলিভিশন আম্পায়ার বারবার দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে ওই দুর্দান্ত ক্যাচই ম্যাচের টার্নিং পয়েন্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *