'মানুষটা আর ফিরে আসবে না' একবুক যন্ত্রণা নিয়ে খোলা চিঠি কৌশাম্বীর - Bengali News | Kaushambi chakraborty mother no more actress post grab everyone attention - 24 Ghanta Bangla News
Home

‘মানুষটা আর ফিরে আসবে না’ একবুক যন্ত্রণা নিয়ে খোলা চিঠি কৌশাম্বীর – Bengali News | Kaushambi chakraborty mother no more actress post grab everyone attention

Spread the love

কৌশাম্বী চক্রবর্তী। বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে। তাঁর বর্তমান ধারাবাহিক এক কথায় হিট। অন্যদিকে তাঁর বিয়ে নিয়েও নানাজনের নানামত ছিল। যদিও সকল রাখঢাক মিটিয়ে অবশেষে কৌশাম্বী ও আদৃত রায়ের সম্পর্কে পড়ে সিলমোহর। তাঁরা একে অন্যের সঙ্গে সংসার পাতেন। তবে সুখের দিন বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ মাস ঘুরতে না ঘুরতেই কৌশাম্বী মাতৃহারা। মাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় করেছেন এক দীর্ঘ পোস্ট। সঙ্গে শেয়ার করেছেন মায়ের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবিও। কৌশাম্বীর এই পোস্ট এক ধাক্কায় চোখের জল ফেলাল অনেকেরই।

কী ছিল কৌশাম্বীর খোলা চিঠিতে? 

”আমি দুটো কথা খুব বিশ্বাস করি, একটা হল মানুষের নজর, দ্বিতীয়টা হল যে ভাল মানুষেরা বেশিদিন বাঁচে না। গোটা একটা রাত পেরিয়ে গেল, কিন্তু আমি এখনও বিষয়টা মেনে নিতে পারছি না। এখনও মনে হচ্ছে এটা স্বপ্ন। কিছুটা সময়ের পর ভেঙে যাবে।কিন্তু না, এরকমভাবেই দিন রাত বছর পেরিয়ে যাবে মানুষটা আর ফিরে আসবে না..। এই তো সেদিন তার ছোট মেয়েটাকে একজন যোগ্য ছেলের হাতে তুলে দল, বাকিটা জীবন সুন্দর করে তার সঙ্গে কাটাতে…. নিজে সুন্দর করে মেয়ের বিয়ের সকল নিয়ম গুলো পালন করল,, মেয়ের জামাইকে, না একেবারেই নয় নিজের ছেলেকে, হাতে ধরে গাড়ি থেকে নামিয়ে আনা থেকে বিয়ে অবধি সম্পূর্ণ সবটা নিজ হাতে করল, সেই মানুষটা নাকি আর পৃথিবীতেই নেই…। এটা কেমন কথা!! কেন এভাবে আপনজনগুলোকে ছেড়ে এত দূরে যেতে হয়??”

কৌশাম্বীর এই পোস্ট দেখা মাত্রই একজন লিখছেন, ‘আমার গা শিউরে উঠছিল প্রতিটা লাইন পড়ে… আমি শুধু ছবিটার সঙ্গে লেখা গুলো মিলাচ্ছিলাম কিন্তু কেন যেন কিছুতেই মিলাতে পারছিলাম না…।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *