Bomb Recover: প্রথমে বাড়ির সামনে, তারপর TMC নেতার কৃষিজমি থেকে উদ্ধার বোমা - Bengali News | Bomb Recover: Bomb Recover From TMC Leader's Land In Khirpai Paschim Medinipur - 24 Ghanta Bangla News
Home

Bomb Recover: প্রথমে বাড়ির সামনে, তারপর TMC নেতার কৃষিজমি থেকে উদ্ধার বোমা – Bengali News | Bomb Recover: Bomb Recover From TMC Leader’s Land In Khirpai Paschim Medinipur

Spread the love

ক্ষীরপাই: ফের বোমা উদ্ধার ক্ষীরপাইয়ে। এক তৃণমূল নেতার কৃষিজমি থেকে উদ্ধার হয়েছে বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা ২ নং ওয়ার্ড মালপাড়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে, সম্প্রতি এই তৃণমূল ওয়ার্ড সভাপতি শিবা হাজরার বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। সেই সময় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। রাজনৈতিক দড়ি টানাটানি অব্যাহত ছিল এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ওই তৃণমূল নেতার কৃষিজমি থেকে উদ্ধার হল বোমা। আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন।

যদিও, ওই সভাপতির বক্তব্য, “সব কিছুই জানি। আমি রাত্রিবেলা নদীতে মাছ ধরতে যাই। আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত বোমার আঘাতে।” ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে ওই ওয়ার্ড তৃণমূল সভাপতি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। ঘটনা ক্ষীরপাই মন্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার, তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *