East Bengal: ২ বছরের চুক্তিতে সই করলেন ফরাসি মিডফিল্ডার, ISL জেতার জন্য মরিয়া ইস্টবেঙ্গল - Bengali News | Madih Talal join East Bengal FC, he signs 2 year contract - 24 Ghanta Bangla News
Home

East Bengal: ২ বছরের চুক্তিতে সই করলেন ফরাসি মিডফিল্ডার, ISL জেতার জন্য মরিয়া ইস্টবেঙ্গল – Bengali News | Madih Talal join East Bengal FC, he signs 2 year contract

Spread the love

East Bengal: ২ বছরের চুক্তিতে সই করলেন ফরাসি মিডফিল্ডার, ISL জেতার জন্য মরিয়া ইস্টবেঙ্গল

কলকাতা: গত মরসুম থেকেই পছন্দের তালিকায় ছিলেন। এ বার সেই ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল ২ বছরের চুক্তিতে সই করে দিলেন ইস্টবেঙ্গলে (East Bengal)। দিমিত্রস দিয়ামান্তাকোস, ক্লেটন সিলভা, ডেভিড লাললানসাঙ্গাদের মতো ফরোয়ার্ডরা রয়েছেন। তাঁদের বল জোগানোর কাজটা যাতে নিরলস করে যেতে পারেন, সেই কারণে লাল-হলুদ জার্সি পরানো হল তালালকে। গত বার আইএসএলে পঞ্জাব এফসির স্ট্রাইকাররা তাঁর বাড়ানো বল থেকেই করেছেন অনেক বেশি গোল। ফরাসি মিডিও ইস্টবেঙ্গলে আসা মানে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ল।

লাল-হলুদের কোচ কার্লেস কুয়াদ্রাত বলে দিয়েছেন, ‘আইএসএলে প্রথম বছর খেলতে এসেই তালাল কিন্তু নিজের প্রতিভা চিনিয়ে দিয়েছিল। যে কারণে ওর টিমের আক্রমণ এত ভালো ফল করেছে। আইএসএলে যে কারণে সবচেয়ে গোল করার রেকর্ডটা গতবার ওরই ছিল। সেই সঙ্গে কিন্তু গোলও করেছে। তালালের কাছে অন্য ক্লাবের অফারও ছিল। ওর সঙ্গে কয়েক দফা কথা বলার পর ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছে। আমাদের টিমেও গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে তালাল।’

গতবার আইএসএলে মোট ৬টা গোল করেছেন ফরাসি মিডফিল্ডার। ১০টা গোল করিয়েছেন। কলিঙ্গ কাপেও করিয়েছিলেন ২টো গোল। চমৎকার বল নিয়ন্ত্রণের কারণেই তালাল বিদেশিদের মধ্যে আলাদা করে প্রশংসা পেয়েছেন। গত আইএসএলে সবচেয়ে বেশি ড্রিবলের রেকর্ডও রয়েছে তালালের। সেই সঙ্গে ৫৭টা গোল করার সুযোগ তৈরিও করেছেন। তালাল বলছেন, ‘ভারতীয় ফুটবলের ইস্টবেঙ্গলের প্রচুর অবদান। সেই ক্লাবের সঙ্গে জড়াতে পেরে ভালো লাগছে। টিমের প্লেয়ারদের সঙ্গে নেমে পড়ার জন্য মুখিয়ে আছি। সেই সঙ্গে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চাই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *