EURO 2024: কেউ সুরক্ষিত নয়, ফ্রান্সের গ্রুপ থেকে পরের রাউন্ডে কারা! ফয়সালার অপেক্ষা – Bengali News | Euro 2024 France vs Poland and Netherlands vs Austria Group D last matches Preview
ইউরো কাপের গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। আপাতত পয়েন্ট টেবল বলছে, ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। পয়েন্ট একই, গোল পার্থক্যও। তবে গোল করার নিরিখে দ্বিতীয় স্থানে ফ্রান্স। কিন্তু শেষ ষোলো নিশ্চিত নয় কোনও দলেরই। কেউ সুরক্ষিত জায়গায় রয়েছে এমনটাও বলা যায় না। আজ গ্রুপ ডি-র শেষ দুটি ম্যাচ। এই ম্যাচ দুটির উপরই সব নির্ভর করছে।
পোল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে লেওয়ানডস্কিকে পায়নি পোল্যান্ড। বুকসার গোলে পোল্যান্ড এগিয়ে থাকলেও কোডি গাকপো ও ওয়েহস্ট জেতান নেদারল্যান্ডসকে। দ্বিতীয় ম্যাচে লেওয়ানডস্কি ফিরলেও অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হার পোল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচ পোল্যান্ডের কাছে মরণবাঁচন। জিতেও অবশ্য অন্য ম্যাচের ফলের দিকে অপেক্ষা করতে হবে। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। জিতলে ফ্রান্সের শেষ ষোলো নিশ্চিত। তবে পোল্যান্ড জিতলে নিশ্চিত নয়।
গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। ডাচদের ঝুলিতে ৪ পয়েন্ট। অস্ট্রিয়ার তিন পয়েন্ট। নেদারল্যান্ডস ড্র করলেও তারা শেষ ষোলো নিশ্চিত করতে পারে। অস্ট্রিয়ার ক্ষেত্রে তা নয়। ড্র করলেও অপেক্ষা থাকবে অন্য ম্যাচের ফলের উপর। এই গ্রুপের শেষ দুটি ম্যাচে যা কিছু হতে পারে। এতটাই ওপেন পরিস্থিতি।
গ্রুপ ডি-র শেষ দুটি ম্যাচ ভারতীয় সময় রাত ৯.৩০ থেকে