Nandigram: নন্দীগ্রামে বালতি ভরা তাজা বোমা, এলাকায় বাড়ছে আতঙ্ক – Bengali News | Bomb recover from nandigram 2 block brickfield
বোমা উদ্ধার নন্দীগ্রামে। Image Credit source: TV9 Bangla
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে উদ্ধার হল তাজা বোমা। নন্দীগ্রাম-২ ব্লকের মনোহরপুর গ্রামে ইটভাটার পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয় ৬টি তাজা বোমা। ইট ভাটার কাজ বন্ধ থাকার জন্য ভাটার ওই ঘরগুলিতে বর্তমানে কেউ থাকেন না। এলাকার লোকজনের অভিযোগ, ফাঁকা ভাটা অপরাধীদের বিচরণক্ষেত্র হয়ে উঠছে। এই সব জায়গা সমাজ বিরোধীদের আখড়া বলেও দাবি স্থানীয় এলাকাবাসীর। এখন আবার বোমাও রাখা হচ্ছে।
গত বছর জুলাই মাসে একই জায়গায় রাস্তার পাশে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছিল এক নাবালক। এক বছর ঘোরার আগেই সেই একই জায়গায় আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সবিস্তারে আসছে…