Crime Case: খুন চেপেছিল মাথায়! কোপের পর কোপ মারল স্বামী, লুটিয়ে পড়ল স্ত্রী, ধরা পড়ল সেই দৃশ্য – Bengali News | Wife stabbed for 15 times at the middle of road by husband, later died
বিহার: একবার নয়, দু বার নয়, পরপর ১৫ বার রাস্তার ওপর ছুরির কোপ। স্বামীর সেই ছুরির আঘাতে মৃত্যু হয়েছে স্ত্রীর। বিহারের জামুইয়ের ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে সেই দৃশ্য। দেখা গিয়েছে স্বামী প্রথমে স্ত্রীকে আটকান। তাঁর কোল থেকে শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্ত্রী ও শ্যালিকা প্রতিবাদ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পকেট থেকে ছুরি বের করে রাস্তার মাঝখানেই হামলা চালান। এক আত্মীয় দেখতে পেয়ে ছুটে গেলে তাঁকেও ভয় দেখাতে শুরু করেন।
স্ত্রীকে মাটিতে ফেলে ছুরির আঘাত করতে থাকেন স্বামী। কোনওভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন ওই মহিলা। উঠে সেখান থেকে দৌড়তেও শুরু করেন, কিন্তু তাঁর স্বামী তাঁকে ধরে ফেলেন এবং এক মিনিটের মধ্যে তাকে ১৫ বার আঘাত করেন।
স্ত্রী বেঁচে নেই বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত। সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্য রেকর্ড করা হয়েছে। আহত অবস্থায় মহিলাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়। ঘটনাটি মহারাজগঞ্জ এলাকার।
জানা গিয়েছে, শনিবার সকালে বোন ও ছেলেকে নিয়ে শিব মন্দিরে গিয়েছিলেন সোনাল সিনহা। তিনি তাঁর ছেলেকে কোলে নেন। এরপর পথে তাঁর স্বামী কুন্দন রাম এসে পথ আটকান। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এরপর কুন্দন এই হত্যাকাণ্ড ঘটান।
তিন বছর আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু স্বামীর বর্বরতায় সন্তানকে নিয়ে তিনি বাড়ি ছাড়েন বলে সূত্রের খবর। তাঁদের বিচ্ছেদ হওয়ারও কথা ছিল। সোনালের বোন জানান, কুন্দন তাঁকেও আক্রমণের চেষ্টা করেছিলেন, তিনি পালিয়ে যান।