Sikkim Flash Flood, UPDATES: চেনাই যাচ্ছে না সিকিম-দার্জিলিং, ভাসছে সেতু, ধসে যাচ্ছে রাস্তা, বন্ধ পথ – Bengali News | Sikkim Flash Flood, Heavy rain in North Bengal including Darjeeling, landslide at many places, Teesta river water increasing, all updates
বিপর্যস্ত সিকিম-দার্জিলিংImage Credit source: TV9 Bangla
ফের উত্তাল তিস্তা। ফের বড় বিপর্যয়ের আশঙ্কা। হঠাৎ হড়বা বানে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভরা বর্ষায় কী হবে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। ইতিমধ্যেই এক ধসে ভেঙে পড়েছে একের পর এক রাস্তা। কোথায় লরি উল্টে পড়ে রয়েছে। কোথাও মাঝপথে আটকে আছে গাড়ি। চলছে উদ্ধারকাজ। বিপাকে পড়েছেন পর্যটকেরা। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অনেকে।
পরিস্থিতির সব আপডেট একনজরে:
- একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। বাঁধ আটকে রাখা যাচ্ছে না। হু হু করে নামছে জল। তিস্তা যেন সমুদ্রের মতো ফুঁসছে। ৩০০০ কিউসেক জল ছাড়া হয়েছে বেলা ১২টা পর্যন্ত। সতর্ক করেছে প্রশাসন।
- মূর্তি নদীর জলও ফুঁসছে। নদীর ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
- মঙ্গনে একদিনে ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিকিমে আরও ধস নামতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। উত্তরবঙ্গে জারি করা হয়েছে লাল সতর্কতা।