BSNL 4G: ১৫০০০ কোটি টাকার চুক্তিতে দেশে দ্রুত গতির ইন্টারনেট আনছে টাটা - Bengali News | TCS set to bring 4G internet for mobile users in Rs 15000 crore deal with BSNL - 24 Ghanta Bangla News
Home

BSNL 4G: ১৫০০০ কোটি টাকার চুক্তিতে দেশে দ্রুত গতির ইন্টারনেট আনছে টাটা – Bengali News | TCS set to bring 4G internet for mobile users in Rs 15000 crore deal with BSNL

Spread the love

মুম্বই: রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা, ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)-এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারত জুড়ে ৪জি নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে জন্য টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS)। এর জন্য বিএসএনএল-এর সঙ্গে টিসিএস-এর ১৫,০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। টাটা গ্রুপের সংস্থাটি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিম্যাটিকস বা সি-ডটের (C-DOT) সঙ্গে যৌথভাবে ৪জি নেটওয়ার্কের পরীক্ষা শুরু করেছে।রিপোর্ট অনুসারে, শীঘ্রই ১০০০টিরও বেশি গ্রামে সেরা মোবাইল সংযোগ পৌঁছে দেবে বিএসএনএল এবং টিসিএস।

ভারত জুড়ে ৪জি এবং ৫জি পরিষেবা দেওয়ার জন্য একটি নেটওয়ার্ক তৈরি করছে বিএসএনএল। তারা জানিয়েছে, তারা শীঘ্রই জেলা এবং মহকুমা কার্যালয়গুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সুবিন্যস্ত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে। বিএসএনএল-এর সঙ্গে ১৫,০০০ কোটি টাকার চুক্তির অংশ হিসাবে, ভারতে চারটি অঞ্চলে বড় মাপের ডেটা সেন্টার স্থাপন করছে টিসিএস। সরকারি টেলিকম সংস্থাটি ১ লক্ষ জায়গায় ৪জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে। সংস্থাটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ৪জি পরিষেবা পৌঁছে দিতে ৯,০০০ টাওয়ার বসিয়েছে।

তবে একা টিসিএস নয়, বিএসএনএল-এর এই উদ্যোগে সামিল হয়েছে তেজাস নেটওয়ার্ক (Tejas Networks) এবং সরকারী মালিকানাধীন আইটিআই (ITI)-ও। টিসিএস, তেজাস নেটওয়ার্ক এবং আইটিআই যৌথভাবে ৪জি নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রায় ১৯,০০০ কোটি টাকার বরাত পেয়েছে বিএসএনএল-এর কাছ থেকে। এই নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতেই এটিকে ৫জি-তে আপগ্রেড করা যেতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক চললে, চলতি বছরের অগস্টেই সারা দেশে ৪জি পরিষেবা চালু করতে পারে বিএসএনএল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *