Weather Update: দিঘা থেকে মাত্র ৭০ কিমি দূরে অপেক্ষা করছে... হাওড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর জুড়ে অ্যালার্ট জারি | Weather Update: deep depression near Digha and Sagardwip, orange alert for heavy rain in Bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: দিঘা থেকে মাত্র ৭০ কিমি দূরে অপেক্ষা করছে… হাওড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর জুড়ে অ্যালার্ট জারি | Weather Update: deep depression near Digha and Sagardwip, orange alert for heavy rain in Bengal

Spread the love

কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, গোটা বাংলা জুড়েই কার্যত অ্যালার্ট (Weather Alert) জারি করল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে অপেক্ষা করছে অতি গভীর নিম্নচাপ (Deep Depression)। ওড়িশা উপকূলের কাছে অবস্থান হলেও সোমবার দুপুরেই সেই নিম্নচাপ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের স্থলভাগে। তার জেরে গোটা সপ্তাহ জুড়েই দুর্যোগ চলবে বাংলায়।

পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছ দিয়ে বাংলায় প্রবেশ করবে ওই নিম্নচাপ। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, সাগরদ্বীপ থেকে ৩০ কিলোমিটার দূরে ও দিঘা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ওই নিম্নচাপ। তার জেরে চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝড়ো হাওয়া বা প্রবল দমকা বাতাস বইবে জেলাগুলিতে। ফলে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে বাংলায়।

আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই চলবে দুর্যোগ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে অর্থাৎ কাঁথির কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে, ততই দুর্যোগ বাড়বে। নিম্নচাপের মূল প্রভাব ওড়িশায় পড়লেও সতর্কতা জারি করা হয়েছে বাংলাতেও।

সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।

ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি জেলায়।

মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

কোথায় কত বেগে বইবে ঝড়ো হাওয়া

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম: ৫০-৬০ কিমি/ঘণ্টা।

কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি: ৪০-৫০ কিমি/ঘণ্টা।

রাজ্যের বাকি অংশ: ৩০-৪০ কিমি/ঘণ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *