Abhishek Banerjee: প্রশান্ত কিশোর 'ফেল', ভবিষ্যৎদ্বাণী মিলে গেল অভিষেকেরই! - Bengali News | Abhishek banerjee Abhishek Banerjee's prediction came true - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: প্রশান্ত কিশোর ‘ফেল’, ভবিষ্যৎদ্বাণী মিলে গেল অভিষেকেরই! – Bengali News | Abhishek banerjee Abhishek Banerjee’s prediction came true

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook

কলকাতা: মিলে গেল ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী।  ষষ্ঠ দফাতেই তৃণমূল ২৩ টি আসন পেয়ে গিয়েছে। সে কথাই বলেছিলেন অভিষেক। জয়ের ট্রেন্ডে অভিষেকের সেকথার প্রতিধ্বনিই যেন পাওয়া যাচ্ছে।  প্রশান্ত কিশোর  বলেছিলেন, হয়তো বিজেপি আগে যে ফল করেছিল, সেটাই করবে, নচেৎ ৩৭০ পর্যন্ত পৌঁছতে পারবে। সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে না মিললেও অভিষেকেরটা মিলে গেল।

বেলা ২টো পর্যন্ত গণনার যা ট্রেন্ড তাতে আবারও বাংলার উড়ছে সবুজ ঝড়। বাংলায় ৩০ টা আসনের টার্গেট নিয়েছিল বিজেপি। কিন্তু তার অর্ধেক সংখ্যাটাও এখনও পর্যন্ত ছুঁতে পারেনি গেরুয়া শিবির। শেষ ট্রেন্ড অনুযায়ী, তৃৃণমূল বাংলায় ৩১ আলমে এগিয়ে। বিজেপি ১০।

মোদী- থেকে অমিত শাহ বারবার বঙ্গ সফরে এসে দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিয়ে গিয়েছেন। এমনকি বাংলায় দাঁড়িয়ে মোদী আওয়াজ তুলেছিলেন, ‘অগলিবার চারশো পার’। যদিও প্রশান্ত কিশোর বলেছিলেন, ৩৭০ পর্যন্ত পেতে পারে বিজেপি। চারশো নয়। মধ্য গগনে যখন সূর্য, বেলা দেড়টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ীও,  NDA তিনশোর গণ্ডি পেরোতে পারেনি। INDIA ২২৬।  অভিষেক বাংলার ক্ষেত্রে যে ভবিষ্যৎদ্বাণী দিয়েছিলেন, তা যেন মিলেও বেশি, বলছেন বিশ্লেষকরাই। দুপুরেই ভিক্ট্রি সাইন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *