Sandeshkhali: সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আজই শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা - Bengali News | BJP leader and advocate Priyanka Tibrewal had appealed at Calcutta High Court on sandeshkhali issue - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আজই শুনতে পারেন বিচারপতি অমৃতা সিনহা – Bengali News | BJP leader and advocate Priyanka Tibrewal had appealed at Calcutta High Court on sandeshkhali issue

Spread the love

কলকাতা হাইকোর্ট। Image Credit source: TV9 Bangla

কলকাতা: ভোট মিটলেও সন্দেশখালির অশান্তি থামার আর নাম নেই। বেশ কিছু জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আক্রান্তদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করে গ্রামবাসীদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ একাধিক গ্রামের বাসিন্দাদের। এই আবহে আদালত সন্দেশখালি যাওয়ার অনুমতি দিক, এই আর্জি নিয়ে আদালতে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আজ সোমবারই এই আর্জির শুনানি হবে।

আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, এর আগেও একাধিকবার ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বাধা দেওয়া হয়েছিল সেখানে যেতে। পরবর্তীকালে তিনি আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন। এবারও তাঁরা আগে থেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *