ভোট দিলেন টলি-অভিনেতার 'মৃত শ্বশুর'! হইচই কাণ্ড, কী ঘটল তারপর? - Bengali News | Dipanjan bhattacharya jack complained something about lok sabha election - 24 Ghanta Bangla News
Home

ভোট দিলেন টলি-অভিনেতার ‘মৃত শ্বশুর’! হইচই কাণ্ড, কী ঘটল তারপর? – Bengali News | Dipanjan bhattacharya jack complained something about lok sabha election

Spread the love

চলতি লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে ফিরে এসেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর মৃত বাবা-মায়ের নাম ভোটার লিস্টে থাকলেও তাঁর নাম নেই! নেই তাঁর বোনের নামও। বিরক্ত হয়েছিলেন স্বস্তিকা। ভোট-সপ্তমীতে অনুরূপ ঘটনা ঘটল টলিউড অভিনেত্রা দীপাঞ্জন ভট্টাচার্য ওরফে জ্যাকের সঙ্গে। গোটা ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জ্যাক। যেভাবে লিখেছেন তা পড়লে আপনার হাসিও পেতে পারে।

জ্যাক লিখছেন, “খবরটা পাওয়ার পর থেকেই খুব কষ্ট হচ্ছে। আমার স্ত্রী খুব ভেঙে পড়েছে। বাপি তুমি এলে একবার বললে না।” রসিকতা করলেও কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা। ‘মৃত ভোটার’-এর নাম যে আজও তালিকায় তা দেখে কার্যত হতাশ তিনি। সরাসরি কটাক্ষ করলেন রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকেও। তিনি আরও লেখেন, “আমি তুমি ২০১৬তে আমাদের ছেড়ে চলে গেলে। বললে না ফেরার দেশে যাচ্ছ। কিন্তু এবার সেখান থেকে ফিরে ভোট দিতে এলে। একবার দেখা তো করতে পারতে। তুমি তো সব দেখতে পাই। তোমার ভোট কে দিল বাপি?” সত্যিই যে শ্বশুরমশাইয়ের নাম রয়েছে সেই ছবিও শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ প্রয়াত শ্বশুরের ভোট নিয়ে কারচুপিও হয়েছে।

জ্যাকের ওই পোস্টে কমেন্ট করেছেন অনুরূপ ঘটনা দিয়ে যাওয়া বহু নানুষ। একজন লিখেছেন, “কোভিডের সময় বাবা মারা যায়। তারও নাম আছে দেখছি। ভোট হয়েছে না প্রহসন, যেন বুঝতেই পারছি না কিছুতেই।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *