Money Recovery: ভোটের আগের সন্ধ্যায় লাখ লাখ টাকা উদ্ধার – Bengali News | Money recover from howrah bridge area before poll day evening
হাওড়া: ভোটের আগের সন্ধ্যায় হাওড়া থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হল। শনিবার এ রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচন রয়েছে কলকাতার দুই কেন্দ্রে। তার আগে শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময়ই বিপুল নগদ টাকা উদ্ধার করে পুলিশ। একটি বাইক থেকে এই টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে বাইক থেকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ।
সবিস্তারে আসছে…