হার্দিকের স্ত্রী নাতাশার জীবনে নতুন সঙ্গী? ত্রিকোণ গন্ধে উত্তাল নেটপাড়া – Bengali News | Truth Behind Natasa Stankovic And Disha Patani’s Rumoured BF, Aleksander Alex’s relationship
শোনা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার। এ নিয়ে এখন চারিদিকে জোর আলোড়ন। এ সবের মধ্যেই এক বিদেশীর সঙ্গে ঘুরে বেড়াৎ দেখা গিয়েছে নাতাশাকে। কে সে? নতুন সঙ্গী? অনুসন্ধান করতে গিয়েই উঠে এল চমকে দেওয়া কিছু তথ্য। বিদেশীর নাম অ্যালেক্স ইলিক যিনি আদপে সাইবেরিয়ার বাসিন্দা। একই সঙ্গে একজন মডেল ও ফিটনেস ট্রেনারও। আপনি যদি বলিউডে গসিপ অনুসরণ করে থাকেন তবে অ্যালেক্সকে আপনার অচেনা লাগার কথাই নয়। কেন জানেন?
অ্যালেক্সের হাতের দিকে যদি আপনি তাকান তবে দেখতে পাবেন তার হাতে রয়েছে অভিনেত্রী দিশা পাটানির মুখ আঁকা এক ট্যাটু। টাইগার শ্রফের পর দিশার সঙ্গে প্রেম করছেন অ্যালেক্স– শোনা গিয়েছিল এমনটাই। তবে কি সেই প্রেমে ইতি? অ্যালেক্সকে মন জুড়ে এখন নাতাশা? না, সত্যিটি হল অ্যালেক্স ও নাতাশা পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে রয়েছে সুসম্পর্কও। তবে মোটেও প্রেম করছেন না তাঁরা। আর করবেনই বা কেন? নাতাশা ও অ্যালেক্স আদপে যে তুতো ভাইবোন। নাতাশা ও হার্দিকের বিয়েতেও হাজির ছিলেন তিনি।
নাতাশা ও হার্দিকের বিচ্ছেদের খবরে যখন নেটপাড়ায় জোর হইচই, তখন কিছু দিন আগেই এক পোস্ট করেছিলেন নাতাশা। লিখেছিলেন, খুব শীঘ্রই কাউকে পথে বসতে হবে।” নিন্দকেরা মনে করেছিলেন, এ পোস্ট বুঝি স্বামীর উদ্দেশেই। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা।