আরাধ্যার জন্মের সময় খুব কষ্ট পেয়েছেন ঐশ্বর্য, ছিল না পেইন-কিলারও - Bengali News | Aishwarya rai bachchan had a difficult pregnancy while giving birth to aradhya bachchan - 24 Ghanta Bangla News
Home

আরাধ্যার জন্মের সময় খুব কষ্ট পেয়েছেন ঐশ্বর্য, ছিল না পেইন-কিলারও – Bengali News | Aishwarya rai bachchan had a difficult pregnancy while giving birth to aradhya bachchan

Spread the love

আরাধ্যা বচ্চন। ২০১১ সালের ১৬ নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় এই তারকা সন্তানের। ভারতের প্রথম বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন এবং অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের পুত্র অভিনেতা অভিষেক বচ্চনের একমাত্র সন্তান সে। বড্ড আদরে বড় হচ্ছে। আরাধ্যার মা ঐশ্বর্য তাঁকে সারাক্ষণ আগলে রাখেন। এক মুহূর্তের জন্যও কাছ ছাড়া করেন না তাঁকে। ৩৮ বছর বয়সে এসে আরাধ্যাকে জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য। নিজের কেরিয়ার গুছিয়ে, অত বয়সে এসে সন্তানের জন্ম দিতে গিয়ে নিদারুণ যন্ত্রণা ভোগ করেছিলেন ঐশ্বর্য। সেই যন্ত্রণার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তাঁর শ্বশুরমশাই অমিতাভ বচ্চন।

কেরিয়ার গুছিয়ে, দেরিতে বিয়ে দেরিতে সন্তান জন্মের সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সকলে বলেন, ৩০ বছরের আগে সন্তান জন্ম দিলে সুস্থ থেকে মা এবং সন্তান। কিন্তু ঐশ্বর্য ব্যতিক্রমী। ৩৮ বছর বয়সে এসে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দেরিতে প্রেগন্যান্সির কারণে শরীরে কিছু সমস্যারও সম্মুখীন হয়েছিলেন তিনি। আরাধ্যার জন্মের পর অমিতাভ বলেছিলেন, “ঐশ্বর্যকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম ১৪ নভেম্বর রাতে। ডাক্তার বলে দিয়েছিলেন যে কোনও মুহূর্তে সন্তান প্রসবের যন্ত্রনা (লেবার পেইন) শুরু হতে পারে ঐশ্বর্রয। হলেও তাই। ১৬ তারিখ সন্তান প্রসবের যন্ত্রণা শুরু হল ঐশ্বর্যর।”

পরিবারের সকলে চেয়েছিলেন, ঐশ্বর্য যাতে যন্ত্রণাবিহীন ভাবে সি-সেকশন পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্মদিন দেয়। তাতে একেবারেই রাজি ছিলেন না ঐশ্বর্য। অমিতাভ বলেছিলেন, “এদেশের মহিলারা সিজ়ার কিংবা সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে রাজি হয়ে যান। কিন্তু ঐশ্বর্য সেটা চায়নি। ৩৮ বছর বয়সে সন্তান জন্ম দিচ্ছিল ও। তার উপর বলে বসল নরমাল ডেলিভারি করাবে। আমরা কেউ রাজি ছিলাম না। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিল ঐশ্বর্য। কিছুতেই সিদ্ধান্ত পাল্টায়নি।”

এই খবরটিও পড়ুন

অমিতাভ এও জানিয়েছিলেন, কেবল নরমাল ডেলিভারি নয়, কোনও ধরনের পেইন-কিলার কিংবা এপিডিউরাল নিতেও মানা করেছিলেন ঐশ্বর্য। ২-৩ ঘণ্টা লাগাতার প্রসব যন্ত্রণা সহ্য করার পর আরাধ্যার জন্ম দিয়েছিলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *