Slips and Injuries: কাদায় পা পিছলে পড়ে গিয়েছেন? কী করবেন? - Bengali News | How to prevent slips during rainy seasons - 24 Ghanta Bangla News
Home

Slips and Injuries: কাদায় পা পিছলে পড়ে গিয়েছেন? কী করবেন? – Bengali News | How to prevent slips during rainy seasons

Spread the love

বর্ষাকাল আসতে এখনও দেরি। তবে, রেমালের দাপটে তছনছ হয়ে গিয়েছে অনেক কিছুই। বৃষ্টি কমলেও রাস্তাঘাটে এখনও জল জমে রয়েছে। কাদা জমে আছে। ভুল করে যদি কাদা পা পিছলে যায়, ব্যস আপনার কাজ বাড়ল। অসাবধানে পা রেখে পিছলে গেলেই চোট পাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। চোট বেশি হলে পা বা কোমরে আঘাত লাগা, ভেঙে যাওয়া, মচকে যাওয়ার মতো নানা ঘটনা ঘটতে পারে। এমন ঘটনা কিন্তু আপনার ঘরেও ঘটতে পারে। মার্বেলের মেঝে জল পড়ে রয়েছে, বুঝতে না পারলে অঘটন ঘটে যেতে পারে। বৃষ্টির ছাঁটে ঘরের মেঝেতে জল পড়ে থাকতে পারে। খেয়াল না করে অসাবধানে পা রেখে পিছলে পড়তে পারেন। এই ধরনের যে কোনও পরিস্থিতি এড়াতে কী করবেন, রইল টিপস।

১) এখনও রাস্তায় জল ও কাদা জমে আছে। জল জমে থাকলে বোঝা যায় না যে রাস্তায় কোনও গর্ত আছে কি না। এবড়ো খেবড়ো রাস্তা কি না। তাই এই সময় আরামদায়ক জুতো পরুন। হিল বা চামড়ার জুতো পরবেন না।

২) রাস্তাঘাটে হাঁটার সময় একটু বেশি সতর্ক থাকুন। মোবাইল দেখতে দেখতে হাঁটার অভ্যাস কিন্তু মোটেই ভাল নয়। আর যে রাস্তা কাদা জমে পিচ্ছিল হয়ে রয়েছে, সেটা এড়িয়ে চলুন। রাস্তার খানাখন্দ, ডোবা জায়গা এড়িয়ে চলুন।

এই খবরটিও পড়ুন

৩) সন্ধেবেলা রাস্তায় বেরোলে সঙ্গে টর্চ নিয়ে বেরোন। অনেক জায়গায় বিদ্যুৎ নেই। সে সব জায়গায় সাবধানে হাঁটার জন্য টর্চ ব্যবহার করুন।

৪) বাড়ি ঢুকেই পা ও জুতো ভাল করে ধুয়ে নিন। পাশাপাশি পা ভাল করে মুছে নিন। ভিজে পায়ে ঘরে ঢুকে স্লিপ খেয়ে যেতে পারেন।

৫) বাড়ির কোনও অংশের মেঝেতে যদি জল পড়ে থাকে, তা আগেই ভাল করে মুছে নিন। পাশাপাশি সিঁড়িতে ওঠানামা করার সময় দেওয়াল কিংবা হাতল ব্যবহার করুন।

পড়ে গিয়ে আঘাত পেলে কী করবেন?

পা পিছলে পড়ে গেলে গোড়ালি মুচকে যেতে পারে, হাঁটুতে চোট লাগতে পারে, কোমরে আঘাত পেতে পারেন, পেশিতেও ব্যথা লাগতে পারে। এমনকি লিগামেন্টে আঘাত লাগতে পারে, মাথাতেও চোট পেতে পারেন। অনেক সময় শিরদাঁড়া ও স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়। কেটে যাওয়া, কালশিটে পড়ে যাওয়া খুব কমন। তাই পড়ে যাওয়াকে হালকাভাবে নেবেন না। এমন কোনও পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *