এই ভাবে রাখলে ২০ দিন পর্যন্ত ভালো থাকতে পারে শসা - 24 Ghanta Bangla News
Home

এই ভাবে রাখলে ২০ দিন পর্যন্ত ভালো থাকতে পারে শসা

Spread the love

স্যালাড কিংবা খাবারের সঙ্গে শসা খেতে ভালবাসেন অনেকেই। দীর্ঘক্ষণ পেট ভরা রেখে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। কিন্তু বাজার থেকে টাটকা শসা আনার কয়েক দিনের মধ্যেই অনেক সময় তা নরম হয়ে যায়, কুঁচকে যায় বা পচে যেতে শুরু করে। বিশেষ করে ফ্রিজে কোনও প্যাকিং ছাড়াই শসা রাখলে, বর্ষাকালে দ্রুত তার সতেজতা নষ্ট হতে পারে। কিন্তু সঠিক ভাবে সংরক্ষণ করলে অবশ্য বেশ কিছু দিন শসার টাটকা ভাব বজায় রাখা সম্ভব। রইল সেই টিপস…

কী ভাবে শসা সংরক্ষণ করবেন?

প্রথমে শসা ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। গায়ে জল বা কোনও রকম আর্দ্রতা থাকলে পরিষ্কার কাপড় কিংবা পেপার টাওয়েল দিয়ে সম্পূর্ণ মুছে ফেলুন। এরপর প্রতিটি শসা আলাদা করে পেপার টাওয়েলে মুড়ে নিন। সব শসা একটি জিপ-লক ব্যাগে রেখে ব্যাগটি ভাল করে বন্ধ করে ফ্রিজের শেলফে রাখুন।

এই পদ্ধতিতে পেপার টাওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শসার চারপাশে জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা পেপার টাওয়েল শুষে নেয়। অন্যদিকে, বন্ধ জিপ-টপ ব্যাগ শসাকে ফ্রিজের পরিবেশ থেকে কিছুটা সুরক্ষা দেয়।

এই ভাবে রাখা শসা সবচেয়ে বেশি দিন ভাল থাকে। প্রায় ১৬ থেকে ২০ দিন পর্যন্ত ভালো থাকতে পারে শসা। তবে শসার জাত ও কেনার সময় তার সতেজতার উপর ফল নির্ভর করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *