সম্পত্তি বেদখল! নাতাশার সঙ্গে ডিভোর্স হলে পথে বসতে হবে হার্দিককে? – Bengali News | ‘Someone Is About To Get On The Streets’: Hardik Pandya’s Wife Natasa Shares Cryptic Post On Instagram
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। আগামী জুন থেকে বিশ্বকাপ। তার আগে তাঁর ব্যক্তিগত জীবনেও উঠেছে ঝড়। রোহিত শর্মার পরিবর্তে তাঁকে মুম্বই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন করার পর থেকেই জীবন জুড়ে একের পর এক বিতর্ক। গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। হার্দিকের নেতৃত্বে মুম্বইয়ের ঘটেছে ভরাডুবি। এরই মধ্যে ভারতীয় টিমের অলরাউন্ডারের ব্যক্তিগত জীবনেও উঠেছে ঝড়। শোনা যাচ্ছে, স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে নাকি ঘর ভাঙছে তাঁর! দু’জনেই নাকি আলাদা থাকছেন।
শুধু কি তাই? হার্দিক-নাতাশার দাম্পত্য নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, বিচ্ছেদ জল্পনা যদি সত্যি হয় তবে হার্দিকের সম্পত্তির প্রায় ৭০ শতাংশ পাবেন নাতাশা ও তাঁদের ছেলে অগস্ত্য। ওদিকে আবার নাতাশার শেষ ইনস্টাপোস্ট নিয়েও শুরু হয়েছে হইচই। নাতাশা লিখেছেন, “খুব শীঘ্রই কাউকে পথে বসতে হবে।” যা দেখে নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন, তবে কি নাতাশার ওই পোস্ট হার্দিককে ঘিরে?
২০২০ সালের জানুয়ারি মাসে আচমকাই বাগদান সারেন নাতাশা ও হার্দিক। ওই বছরেরই ৩১ মে গোপনে বিয়েও করেন তাঁরা। এর ঠিক মাস খানেক পরই জন্ম হয় অগস্ত্যর। বাগদানের সময়েই প্রেগন্যান্ট ছিলেন নাতাশা। গত বছর আনুষ্ঠানিক ভাবে ফের একবার বড় করে বিয়ে করেন তাঁরা। তবে হঠাৎ কী হল? জোর জল্পনা নেটপাড়ায়।