Shani Dev Horoscope: জুনের পর থেকে এই ৩ প্রিয় রাশির উপর সদয় হবেন শনিদেব, উপচে পড়বে উন্নতি-সাফল্য! - Bengali News | Saturn will start moving reverse in Aquarius, will greatly benefit these zodiac signs - 24 Ghanta Bangla News
Home

Shani Dev Horoscope: জুনের পর থেকে এই ৩ প্রিয় রাশির উপর সদয় হবেন শনিদেব, উপচে পড়বে উন্নতি-সাফল্য! – Bengali News | Saturn will start moving reverse in Aquarius, will greatly benefit these zodiac signs

Spread the love

শনিদেবের নাম শুনলেই হাড়হিম হয়ে যায়। শনিদেবের কুনজর পড়লে সেই ব্যক্তির জীবন একেবারে নাজেহাল হয়ে যায়। কথিত আছে, শনিদেব হলেন ন্যাবিচারের দেবতা। তাঁর নামে একটি গ্রহও রয়েছে। এও বলা হয়, শনির সুপ্রভাব পড়লে সেই ব্যক্তির জীবন একেবারে রাজার মতো হয়ে থাকে। শনিদেবকে প্রসন্ন করতে পারলেই একজন ব্যক্তি দরিদ্র থেকে মহারাজার আসনে বসতে পারেন। ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত শনিগ্রহও রাশি বদল করে। জুনের পর থেকেই শনি নিজের গতিপথ পরিবর্তন করতে চলেছে। জুলাই মাসের পয়লা দিন থেকেই শনিদেব তার মূল ত্রিভূজ রাশি কুম্ভ রাশিতে পিছিয়ে যেতে চলেছে। এই সময়ে শনি থাকবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে। জ্যোতিষীদের মতে, শনির গতির পরিবর্তন ১২টি রাশির উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। তবে এই ৩ রাশির জাতক-জাতিকাদের প্রতি শনি খুবই সদয়  হবেন।

জ্যোতিষীদের মতে,  পয়লা জুলাই, শনি কুম্ভ রাশিতে বিপরীত দিকে যেতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি মহারাজ যখনই পিছিয়ে যান, তখনই তিনি তার আগের রাশির ফল দিতে শুরু করেন। জ্যোতিষীদের গণনা অনুসারে, যতদিন শনিদেব পিছিয়ে থাকবেন, মেষ, বৃষ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য প্রচুর উপকার ও উন্নতি শুরু হবে।

মেষ রাশি: কুম্ভ রাশিতে শনির পিছিয়ে যাওয়ার পর মেষ রাশির জাতক-জাতিকারা প্রত্যক্ষ সুফল পাবেন। কর্মক্ষেত্রে থমকে যাওয়া কাজ আবার চলতে শুরু করবে, তাতে আসবে প্রচুর অর্থ ও উন্নতি। এছাড়া ধরা করা টাকাও ফেরত পাওয়া যাবেন হাতেনাতে। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা খুবই সুখকর হতে চলেছে।

বৃষ রাশি: শনি পিছিয়ে যাওয়ার পর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্যও শুভ ফল দেবে। এই সময়কালে, শনি বৃষ রাশির ভাগ্যবান ঘরে থাকবে, তাই এই রাশির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ অব্যাহত থাকবে। পরিবারের পক্ষ থেকে সমর্থন পাবেন, ব্যবসা ও চাকরিতেও নতুন পথ খুলবে আপনার।

বৃশ্চিক রাশি: নিজের গতিপথ পরিবর্তনের পাশাপাশি শনিদেবও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রতি খুব সদয় হবেন। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে, সাফল্যেরও পথ উন্মুক্ত হবে রাতারাতি। কর্মজীবীদেরও পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *