প্রিয়াঙ্কা-শাহরুখের পরকীয়া! গৌরীর গোঁসা কতদূর যায়, শেষে কিং খানকে হাঁটু গেঁড়ে... - Bengali News | Did you know Shahrukh Khan's wife Gauri Khan was very angry with Priyanka Chopra when she showed intimacy with her husband - 24 Ghanta Bangla News
Home

প্রিয়াঙ্কা-শাহরুখের পরকীয়া! গৌরীর গোঁসা কতদূর যায়, শেষে কিং খানকে হাঁটু গেঁড়ে… – Bengali News | Did you know Shahrukh Khan’s wife Gauri Khan was very angry with Priyanka Chopra when she showed intimacy with her husband

Spread the love

‘ডন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর অনেক আগে থেকেই এসআরকের সঙ্গে ভাল সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। তবে শুরুতে শাহরুখের সঙ্গে নয়, তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে হৃদ্যতা ছিল প্রিয়াঙ্কার। বান্ধবীর স্বামী তখন পিকচারেই নেই। মন্নতে নিয়মিত যাতায়াত ছিল প্রিয়াঙ্কার। তারপর ধীরে-ধীরে শাহরুখের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় অভিনেত্রীর। শাহরুখ তাঁকে সিনেমায় একসঙ্গে কাজের অফারও দিয়ে বসেন। এ পর্যন্ত ঠিক ছিল।

তারপরই গুজব–জানতে পারা যায়, শাহরুখের সঙ্গে নাকি গোপনে প্রেম করতে শুরু করেছেন প্রিয়াঙ্কা। অনেক প্রতিবেদন বেরিয়েছিল সেই নিয়ে। সবচেয়ে বড় কথা, যা রটেছিল তা হল, শাহরুখের সঙ্গে নাকি দুবাইতে গিয়ে গোপনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। এ সব যখন চলছে, তখন মন্নতে বাজ ভেঙে পড়ে। শাহরুখের সংসার ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যান গৌরী খান। সোজা চলে যান দিল্লিতে, তাঁর মায়ের বাড়িতে।

একদিকে যখন তোলপাড় হচ্ছে শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে। অন্যদিকে গোঁসা করে স্ত্রী চলে গেছেন বাপের বাড়িতে। শাহরুখ প্রচণ্ড ভালবাসেন গৌরীকে। প্রিয়াঙ্কার কারণে সে সম্পর্ক নষ্ট হয়ে যাক, তিনি তা কখনওই চাননি। প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করলেন শাহরুখ। চলে গেলেন দিল্লিতে। গৌরীকে মানিয়ে ফের আনলেন মুম্বইয়ে। গৌরীর শর্ত ছিল, তাঁর সঙ্গে থাকতে গেলে প্রিয়াঙ্কার সঙ্গে কোনও যোগাযোগ রাখা চলবে না। স্ত্রীর এই শর্তকে অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন শাহরুখ। আজ পর্যন্ত তাঁর সঙ্গে কোনও বাক্যালাপ নেই প্রিয়াঙ্কার।

আর গৌরীর প্রতিশোধ। তাঁর স্বামীর দিকে চোখ তুলে তাকানোর জন্য আজও প্রিয়াঙ্কার সঙ্গে কোনও কথা বলেন না। যে প্রিয়াঙ্কা এক সময় নিয়মিত যাতায়াত করতেন মন্নতে, প্রত্যেকটি পার্টিতে উপস্থিত করতেন, সবার আগে তাঁকে বয়কট করলেন গৌরী।

তবে প্রিয়াঙ্কাও নিজের জীবনকে গুছিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক স্তরে তাঁর খ্যাতি। জোনাস ভাইদের মধ্যে নিক জোনাসকে বিয়ে করেছেন। তাঁরও একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। মালতি মেরি চোপড়া জনাস। স্বামী, সন্তান, শ্বশুরবাড়িতে দারুণ সংসার প্রিয়াঙ্কার। কেবল শাহরুখের সঙ্গেই আর কথা হয় না প্রিয়াঙ্কার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *