Cooking Tips: সকালবেলা রান্নাঘরে ব্যস্ততা চলে? ৫ ট্রিকস কাজে লাগালেই কেল্লাফতে - Bengali News | 5 tips to help you cook faster in kitchen - 24 Ghanta Bangla News
Home

Cooking Tips: সকালবেলা রান্নাঘরে ব্যস্ততা চলে? ৫ ট্রিকস কাজে লাগালেই কেল্লাফতে – Bengali News | 5 tips to help you cook faster in kitchen

Spread the love

আজকাল অনেক মহিলাই সংসার ও অফিস একা হাতে সামলায়। তাঁদের দায়িত্ব অন্যদের থেকে একটু বেশি। কিন্তু রান্নাঘরে সব কাজ করা একটু ঝক্কি পোহানোর সমান। বিশেষত সকালবেলা। সকালবেলা রান্নাঘরেই চলে ব্যস্ততা। বাচ্চার টিফিন। বরের জন্য লাঞ্চ। কী খেয়ে কাজে বেরোবেন, তার জলখাবার বানানো। এক মিনিটও নিঃশ্বাস ফেলার সময় থাকে না। তাতেও যেন রোজ দেরি হয়ে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠেও সব রান্না শেষ করে উঠতে পারেন না। রান্নাঘরে ছোট্ট টোটকা মেনে চললে কাজ সহজ হবে অনেক।

১) সবজিপাতি কেটে তারপর রান্না চাপাতে বেশ সময় লেগে যায়। আগেই গ্যাসে কড়াই চাপিয়ে নিন। প্রি হিট করে নিলে রান্না দ্রুত হয়ে যায়। কড়াই প্রি হিট হতে যত সময় নিচ্ছে, তার মধ্যে আনাজ কেটে নিন। চাইলে আগের দিন রাতেও সমস্ত সবজি কেটে রাখতে পারেন। এতে সময় বাঁচবে। আর কড়াই প্রি হিট করে রান্না করলে দ্রুত কাজ হয়ে যাবে।

২) মাংস হোক বা মাছের ঝোল, কিংবা কোনও তরকারি, জল তাতে দিতেই হয়। কিন্তু আপনি যদি আগে থেকেই গরম জল বানিয়ে রেখে দেন, কাজ সহজ হবে। একটা গ্যাসে রান্না চাপান। অন্য গ্যাসে গরম জল। এতেই দেখবেন সময় বাঁচছে।

এই খবরটিও পড়ুন

৩) রান্না করার সময় ছোট পাত্র ব্যবহার করুন। ছোট পাত্রে রান্না করলে দ্রুত রান্না হয়ে যায়। বড় পাত্রে খাবার সেদ্ধ হতে সময় নেয় বেশি।

৪) আনাজ সবসময় ছোট ছোট টুকরো করে কাটবেন। এতে দ্রুত সবজি সেদ্ধ হয়ে যাবে। পাশাপাশি ফ্রিজে রাখা মাংস, পনির আগে থেকেই বের করে রাখুন। ঘরের তাপমাত্রায় থাকা মাংস, পনির রান্না করলে দ্রুত সেদ্ধ হয়ে যায়।

৫) অনেক রান্নাতেই রসুন, পেঁয়াজ ব্যবহার হয়। আগে থেকেই এই রসুন, পেঁয়াজ ভেজে রাখুন। পেঁয়াজ ও রসুন ২-৩ মিনিটের জন্য ভাল করে ভেজে একটি এয়ার টাইটে ভরে রাখুন। এটা ৭-১০ দিনের জন্য একদম তাজা থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *