East bengal captain mohammad rashid fitness afc champions league - 24 Ghanta Bangla News
Home

East bengal captain mohammad rashid fitness afc champions league

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জিতে ট্রফি জয় নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ময়দানের যেকোনো প্রধানের কাছে। গত রবিবার মোহনবাগান সুপার জায়ান্টকে উড়িয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ঘরে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ডার্বি জিতে ট্রফি জয় নিঃসন্দেহে বিরাট বড় পাওনা ময়দানের যেকোনো প্রধানের কাছে। গত রবিবার মোহনবাগান সুপার জায়ান্টকে উড়িয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যারফলে এই ট্রফি জয়ের নিরিখে পড়শীদের সাথে সমান সারিতে চলে আসলো ইস্টবেঙ্গল। সেদিন প্রথম থেকেই লাল-হলুদ ফুটবলারদের আক্রমণাত্মক পারফরম্যান্স অনায়াসেই ব্যাকফুটে ফেলে দিয়েছিল মোহনবাগান দলকে। প্রথমার্ধে ম্যাচের বয়স যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছিল ব্যবধান।

পরবর্তীতে নিজ দক্ষতায় মনবীর সিং ব্যবধান কমালেও সেটা যথেষ্ট ছিল না। ফের গোল করে ব্যবধান আবার বাড়িয়ে দিয়েছিলেন এডমুন্ড লালরিন্ডিকা। বলাবাহুল্য, ডার্বি ফাইনালে তার হ্যাটট্রিক নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। পাশাপাশি মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন মহম্মদ রশিদ। তাঁর সক্রিয়তায় বারংবার থমকে গিয়েছিল বাগানের আক্রমণ। যারফলে প্যানোসের দলকে হারিয়ে ডুরান্ড জিততে একেবারেই অসুবিধা হয়নি আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। সেই খুশির আমেজ এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।

বর্তমানে কিছুদিন ছুটি রয়েছে গোটা দলের। স্বাভাবিকভাবেই নিজেদের মত করে সময় কাটাচ্ছেন দলের ফুটবলাররা। দিনকয়েক আগেই নিজের প্রাক্তন সতীর্থ ইউসেফ ইজ্জেজারি‌র সঙ্গে ছবি ও পোস্ট করেছিলেন রশিদ। গতবার একসাথে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ইউসেফ দল ছাড়লেও তিনি থেকে গিয়েছেন ভারতে। সামনে আরও বড় লড়াই। সেপ্টেম্বরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করবে মশাল ব্রিগেড। যেখানে লড়াই করতে হবে আল হুসেইনের পাশাপাশি আল সিব সহ আল সরোতার মত দলের বিপক্ষে।

লড়াই কতটা কঠিন আন্দাজ করতে পারছেন সকলেই। তাই ছুটির মধ্যে ও নিজেকে ফিট রাখছেন লাল-হলুদ অধিনায়ক মহম্মদ রশিদ। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে জিম সেশনের একটি শর্ট ভিডিও আপলোড করেছিলেন তিনি। যেটা বেশ নজর কেড়েছে সমর্থকদের। ডুরান্ডের পর এএফসির টুর্নামেন্টে ও তার দিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *