Asansol Lok Sabha Constituency: উপনির্বাচনে ফুল বদল, চব্বিশে 'খামোশ' হবেন কে? - Bengali News | Who will win in Asansol? people will give their mandate on May 13 - 24 Ghanta Bangla News
Home

Asansol Lok Sabha Constituency: উপনির্বাচনে ফুল বদল, চব্বিশে ‘খামোশ’ হবেন কে? – Bengali News | Who will win in Asansol? people will give their mandate on May 13

Spread the love

আসানসোলে কে জিতবেন? সোমবার, ১৩ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

আসানসোল: একসময় ছিল বামদুর্গ। ২০১৪ সালে পদ্মফুল ফোটান বাবুল সুপ্রিয়। উনিশের নির্বাচনেও বাজিমাত করেন তিনি। তারপর তাঁর ফুল বদল। সাংসদ পদ থেকে পদত্যাগ। আর আসানসোলে উপনির্বাচনেও ফুল বদল হয়। জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, ২০২১ নির্বাচনে বিজেপি দুটি আসন পায়। তৃণমূল জেতে ৫টি আসন। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের জোর টক্কর হতে চলেছে আসানসোলে। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,১৪,৯১৭। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২২.৪ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৬.১ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৫.৬ শতাংশ। গ্রামীণ ভোটার ১৯.৪ শতাংশ। শহুরে ভোটার ৮০.৬ শতাংশ।

উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল। সিপিএম প্রার্থী দিলেও অনেকটাই পিছনে ছিল লড়াইয়ে। প্রায় ২ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। বাইশ সালে উপনির্বাচনে জেতে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচন ও বাইশের উপনির্বাচন ইঙ্গিত দিচ্ছে, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই ফুলের।

এই খবরটিও পড়ুন

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

পাণ্ডবেশ্বরে জিতেছিলেন তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। রানিগঞ্জ আসনে জেতেন ঘাসফুল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়।
জামুরিয়ায় জয়ী হন তৃণমূলের হরেরাম সিং। আসানসোল দক্ষিণে জয়ী হন বিজেপির অগ্নিমিত্রা পাল। আসানসোল উত্তরে জেতেন তৃণমূলের মলয় ঘটক। কুলটি আসনে জয়ী হন পদ্ম শিবিরের প্রার্থী অজয় কুমার পোদ্দার। বারাবনি আসনে জয়ী হন তৃণমূলের বিধান উপাধ্যায়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৫১.৭ শতাংশ ভোট। তৃণমূল ৩৫.৬ শতাংশ, সিপিএম ৭.২ শতাংশ ভোট পায়।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪১.৯ শতাংশ ভোট। তৃণমূল ৪৬.৩ শতাংশ, সিপিএম ৬ শতাংশ ভোট পায়।

বাইশের উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আহলুওয়ালিয়া। সিপিএমের প্রার্থী জাহানারা খান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *