Mother’s Superfood: মায়ের ডায়েটে এই সুপারফুড যোগ করুন, কমবে হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি
রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশিপ ডে-র মতো আজকাল মাদার্স ডে, ফাদার্স ডে-ও পালিত হয়। মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে পালিত হয়
মায়েরা সারাজীবন সন্তান, সংসারের জন্য জীবনপাত করেন। সন্তানের যত্ন, ঘর পরিষ্কার করে সংসার ঠিক রাখতে তাঁরা এতটাই ব্যস্ত থাকেন যে নিজের জীবনের কথা ভুলে যান
মায়েদের অপূরণীয় অবদানের কথা স্মরণ করেই পালিত হয় মাদার্স ডে। এদিন অনেকেই মা-কে নানা উপহার দেন। তবে মায়ের স্বাস্থ্য ভাল রাখতে এই খাবারগুলি তাঁর ডায়েটে অন্তর্ভুক্ত করুন
গ্লুটেন-মুক্ত ও প্রোটিন-সমৃদ্ধ একটি সুপারফুড হল কিনোয়া। এটি ডায়াবেটিস, হাই প্রেসার ও হৃদরোগের ঝুঁকি কমায়। তাই এটি অবশ্যই মায়ের ডায়েটে অন্তর্ভুক্ত করুন
বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে মায়েদের শারীরিক ক্ষমতা হ্রাস পায়। তাই প্রতিদিনের ডায়েটে পেস্তা, কাজু এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর বীজ রাখুন, যা শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে
বয়সের সঙ্গে শরীরে ক্যালসিয়াম কমতে থাকে। তাই হাড় শক্ত রাখতে দুধ বা পনির, ছানা, মাখনের মতো দুগ্ধজাতীয় দ্রব্য মায়ের ডায়েটে অন্তর্ভুক্ত করুন
বয়সের সঙ্গে শরীর দুর্বল হতে শুরু করে, বিভিন্ন রোগও আক্রমণ করে। তাই রোজের ডায়েটে ভিটামিন-সি জাতীয় ফল রাখুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অনেকেরই ডায়াবেটিসের প্রবণতা থাকে। তাই মায়েদের প্রতিদিনের ডায়েটে করলা, উচ্ছের মতো সবজি রাখুন। এগুলি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে







