PBKS vs RCB IPL 2024 Match Result: 'ডুবতা' পঞ্জাবের প্লে-অফ স্বপ্ন শেষ, লাইফলাইন বাড়ল বিরাট কোহলির আরসিবির - Bengali News | Punjab Kings vs Royal Challengers Bengaluru IPL Match Result 2024 Know Who Won PBKS vs RCB IPL Match on 9th May Highlights Bengali - 24 Ghanta Bangla News
Home

PBKS vs RCB IPL 2024 Match Result: ‘ডুবতা’ পঞ্জাবের প্লে-অফ স্বপ্ন শেষ, লাইফলাইন বাড়ল বিরাট কোহলির আরসিবির – Bengali News | Punjab Kings vs Royal Challengers Bengaluru IPL Match Result 2024 Know Who Won PBKS vs RCB IPL Match on 9th May Highlights Bengali

Spread the love

PBKS vs RCB IPL 2024 Match Result: ‘ডুবতা’ পঞ্জাবের প্লে-অফ স্বপ্ন শেষ, লাইফলাইন বাড়ল বিরাট কোহলির আরসিবির
Image Credit source: BCCI

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের পর ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে থেকে এ বারের আইপিএলের প্লে অফের স্বপ্ন ভাঙল পঞ্জাব কিংসের। টানা চার ম্যাচ জিতল আরসিবি। ঝুলিতে মোট ১০ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও চলতি আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে রয়েছে। ধরমশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিরাট কোহলির ব্যাটে এক অপূর্ব ইনিংস দেখল ক্রিকেট প্রেমীরা। আর তারপর দেখা গেল আরসিবির সুন্দর বোলিং। সিরাজ, লকি, স্বপ্নিল আরসিবির বোলিংয়ে কাকে ছেড়ে কাকে দেখবেন তা নিয়ে একটু চাপে হয়তো পড়েছিলেন ক্রিকেট প্রেমীরা।

পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে ২৪২ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। টস হেরে প্রথমে ব্যাটিং করে আরসিবি। ৭ উইকেটে ২৪১ রান তোলে বেঙ্গালুরু। নেপথ্যে ৪৭ বলে বিরাটের অনবদ্য ৯২ রানের ইনিংস। রজত পাতিদারের ২৩ বলে ৫৫ রানের ইনিংস এবং ক্যামেরন গ্রিনের ২৭ বলে ৪৬ রান। ডিকে ৭ বলে ১৮ রান করেন। অন্যদিকে উইল জ্যাকস ৭ বলে ১২ রান করেন। অভিষেক ম্যাচ খেলতে নামা বিদ্বথ কাবেরাপ্পা পঞ্জাবের হয়ে নেন ২টি উইকেট। ৩টি উইকেট হর্ষল প্যাটেল ও ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও স্যাম কারান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *