দেবলীনার জীবনের চরমতম ক্ষতি, সাংঘাতিক নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী – Bengali News | This is what debleena dutta said about her loss in life
দেবলীনা জানিয়েছিলেন, সেই প্রেমিককে তিনি কোনওদিনও ক্ষমা করবেন না, যিনি কথা দিয়েও বিয়ে করতে আসেননি। বলেছিলেন, “আমি ওর নামটা আপনাদের জানাব না। কারণ জানালেই ও লাইমলাইটে আসবে। আমি চাই না ও কোনও ধরনের ফুটএজ পাক।” দেবলীনার বক্তব্য ছিল তাঁর মায়ের হার্টের অসুখ। তা জানা সত্ত্বেও তাঁর প্রেমিক এমন অপরাধমূলক কাজ করেছিলেন।