Deadbody Recover: চারিদিকে ছড়িয়ে রক্ত, ফুচকার দোকানের পাশেই ঘটল চরম ঘটনা – Bengali News | One Man Died in Road Accident in Jalpaiguri West Bengal
দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তিরImage Credit source: Tv9 Bangla
ময়নাগুড়ি: মামার বাড়ি বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। পথেই শেষ হয়ে গেলেন ব্যক্তি। ফেরা হল না বাড়িতে। বাড়ির ছেলেকে এভাবে হারিয়ে শোকের ছায়া পরিবারে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
মৃত ব্যক্তির নাম শিরীষ রায় (৪০)। জানা গিয়েছে, বুধবার বিকেলে তিনি তাঁর বাইক নিয়ে মামার বাড়ি মেখলিগঞ্জে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজন। সেখান থেকে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে ঘটে যায় পথ দুর্ঘটনা।
এরপর রানিরহাট মোড় সংলগ্ন সেন পাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ফুচকার দোকানে ধাক্কা মারে বাইকটি। সেখানেই গুরুতর আহত হয়ে পড়েন বাইক চালক সহ আরও দুইজন। তাদেরকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিরীষ রায়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমার বাড়ি থেকে বারোটার সময় বেরিয়ে গিয়েছিল। তারপর বাইক নিয়ে ফিরছিল। শুনেছি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফুচকার দোকানে ধাক্কা মারে। তারপর উল্টে যায়। আর তারপরই এমন ঘটনা।