CM Mamata Banerjee Live Updates: আমি যেটা বলি, সেটা করি: মমতা

চাকদহ: লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে ফের নদিয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের তৃণমূল প্রার্থী কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহে করলেন সভা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। একইসঙ্গে তাঁর সরকারের হাত ধরে চালু হওয়া একাধিক প্রকল্পের বাস্তবায়ন নিয়েও এবার কথা বলেন। প্রতিশ্রুতি দিলে যে তিনি কথা রাখেন, তাও বলেন সোচ্চারে। এদিকে ৭ তারিখ রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। ১৩ তারিখ চতুর্থ দফায় ভোট রানাঘাট, কৃষ্ণনগরে। এদিন চাকদহের সভা থেকে মমতা বলেন..