Gold jewelry Recover: প্রায় ৯২ লক্ষ টাকার গয়না উদ্ধার করল কলকাতা পুলিশ - Bengali News | Gold jewelry Recover From Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold jewelry Recover: প্রায় ৯২ লক্ষ টাকার গয়না উদ্ধার করল কলকাতা পুলিশ – Bengali News | Gold jewelry Recover From Kolkata

Spread the love

কলকাতা: নির্বাচনের আগে উদ্ধার হয়েছিল প্রচুর টাকা। আর এবার উদ্ধার হল গয়না। জানা যাচ্ছে, জোড়াসাঁকো বিধানসভা এলাকায় আমহার্স্ট স্ট্রিটে নাকা চেকিংয়ের সময় উদ্ধার প্রচুর সোনার গহনা। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে প্রায় ১১৬০.৬১০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৯২ লক্ষ ১২ হাজার ২৮৯ টাকা।

কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলায় নাকা চেকিংয়ের সময় নন্দকুমার থানার নিকাশি বাজার এলাকা থেকে একটি গাড়ি থেকে প্রথমে এক কোটি টাকা উদ্ধার হয়। শুধু তাই নয়, সেই সময় বাজেয়াপ্ত করা হয় ১৬ টি বেআইনি আগ্নেয়াস্ত্র। ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়। বস্তুত, সব মিলিয়ে মোট ২ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। বিজেপির দাবি, ময়না বিধানসভাতে ওই ১ কোটি টাকা নিয়ে গিয়ে ভোট কেনার চেষ্টা করছিল তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, সমবায় সমিতির ঋণ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।

এর পাশাপাশি পশ্চিম বর্ধমান থেকেও ৪৯.৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। রেল পুলিশ এই টাকাটি উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় দু’জনকে। অভিযুক্তদের নাম, গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা বিহারের পটনার বাসিন্দা। তবে শুধু জেলা নয়, এর পাশাপাশি কলকাতা থেকেও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *