Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস? - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস?

Spread the love

Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস?

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির অভিযোগ পেতে সিবিআই ইমেল আইডি প্রকাশ করেছে। আর তারপরই একাধিক অভিযোগ জমা পড়ে ওই ইমেল আইডিতে। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে এবং অভিযোগকারীদের বয়ান সংগ্রহ করতে শনিবার সকাল থেকেই টপ গিয়ার সিবিআই। রাজবাড়ি, ন্যাজাট, সন্দেশখালি, ঝুপখালি, খুলনা-সহ একাধিক জায়গায় বিভিন্ন টিমে ভাগ হয়ে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রের খবর, যারা গোপনীয়তা বজায় রেখে ইমেল করে শেখ শাহজাহান, শিবু হাজরা, আলমগিরদের নামে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান। নিরাপত্তার দিক মাথায় রেখে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালির এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত দাপিয়ে বেড়ালেন এদিন ৪০ ডিগ্রির গরমে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *