ভাস্বরকে ‘বউ-পেটানো’র তকমা দেন স্ত্রী, অভিনেতা কি সত্যি গায়ে হাত তুলতেন? – Bengali News | Actor bhaswar chatterjee’s wife tortured him like this
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় TV9 বাংলাকে বলেছেন, “আমার প্রথম স্ত্রীর নাম প্লাবনী মুখোপাধ্য়ায়। সেই সময় আমি সবে মাত্র অভিনয় করতে শুরু করেছিলাম ইন্ডাস্ট্রিতে। আমার বিয়ের ব্যবস্থা করে বাড়ির লোক। সম্বন্ধ করে বিয়ে ঠিক হয় প্লাবনীর সঙ্গে।”
কে প্লাবনী? অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের স্ত্রী। মাত্র দু’মাস সংসার করেছিলেন তাঁরা। প্লাবনী চাকরি করতেন না। কিন্তু ভাস্বরের সঙ্গে সংসার করতে চাননি তিনি। তেমনটাই দাবী ভাস্বরের। বলেছিলেন, “প্লাবনীর বাড়ি থেকে আমার সঙ্গে জোর করে ওর বিয়ে দিয়েছিল। ও চাইত না। ওর অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সেটা বাড়ির লোক কিছুতেই মেনে নেয়নি। আমার সঙ্গে সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেয়। আমিও ছাদনাতলায় যাই।”
কিন্তু সেই ছাদনাতলা যাওয়াই কাল হয়েছিল অভিনেতার। প্লাবনী হঠাৎ করে ৪৯৮ ধারায় অভিযুক্ত করেন ভাস্বরকে। ‘বউ পেটানো’র তকমা জোটে নায়কের গায়ে। সেই যন্ত্রণা আজও এই ৪৯ বছর বয়সেও বহন করে নিয়ে যাচ্ছেন অভিনেতা। বলেছেন, “প্লাবনীর একটা সম্পর্ক ছিল। সেই ছেলেটির সঙ্গেও ও থাকতে চাইত। কিন্তু আমার সঙ্গে বিয়ে হয়ে যায়। ওর বাড়ির লোকজনের কাছে আমার পরিচয় ছিল ভাল ছেলে। সেই ভাল ছেলের গায়ে বউ পেটানোর তকমা না দিলে তো ও নিস্তার পেত না বিয়েটা থেকে। আমাকে মিথ্যে জালে ফাঁসালো। ৪৯৮ দিল। সেই সময় এই ধারাকে অনেক মেয়েই হাতিয়ার করে ব্যবহার করেছিলেন। আমার প্রথম স্ত্রীও করেছিলেন। এই অপরাধের জন্য আমি ওকে কোনওদিনও ক্ষমা করতে পারব না জানেন। বিশ্রী ব্যাপার ঘটিয়েছিলেন তিনি।”
এই খবরটিও পড়ুন
‘বউ পেটানো’র তকমার কারণে অনেক হেনস্থা হয়েছেন ভাস্বর। তাঁকে অনেক জায়গায় কটূক্তি শুনতে হয়েছে। লোকে বলেছেন, “এমন সুপুরুষ চেহারা, কিন্তু বউ পেটায়। এই জন্যই বলে–বইয়ের মলাট দেখে কাউকে বিচার করা উচিত না।” বেশ কিছু বছর ভাস্বর সেই সব কিছু সহ্য করেছেন মুখ বুজে। কিন্তু তিনি যে নিরপরাধ, সেটাও প্রমাণ করতে পেরেছিলেন।
প্লাবনীর সঙ্গে বিয়ে ভাঙার পর উত্তমকুমারের নাতনি নবমিতার সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিনেতার। সেই সম্পর্কটাও ভেঙে গিয়েছে। ডিভোর্স হয়ে গিয়েছে দু’জনের মধ্যে। বিয়েটা নাকি ভাঙতে চাননি ভাস্বর। প্রথম স্ত্রী প্লাবনীর মতো তাঁকে কোনওদিনও ক্ষমা করতে পারবেন না ভাস্বর। TV9 বাংলার সঙ্গে সেই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছিলেন ভাস্বর।