ছেলের হাতেই আইবুড়োভাত রূপাঞ্জনার, চলল চুটিয়ে খেলাধুলোও - Bengali News | Glimpse of rupanjana mitra and ratool mukherjee marriage - 24 Ghanta Bangla News
Home

ছেলের হাতেই আইবুড়োভাত রূপাঞ্জনার, চলল চুটিয়ে খেলাধুলোও – Bengali News | Glimpse of rupanjana mitra and ratool mukherjee marriage

Spread the love

নান্দীমুখ থেকে শুরু করে গায়ে হলুদ– আইবুড়ো ভাত থেকে সাতপাক– সব নিয়ম মেনেই যে রাতুলকে বিয়েটা করবেন সে কথা আগেই জানিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। রাতুল অভিনেত্রীর থেকে ছয় বছরের ছোট। কিন্তু বয়স কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের জীবনে। আজ অর্থাৎ ১৯ এপ্রিল আর কিছু সময় পরেই রাতুলের হবেন তিনি। গতকালই হয়ে গিয়েছে আইবুড়োভাত। সঙ্গে ছিলেন তাঁর প্রথম পক্ষের ছেলে রিয়ানও। ছেলেকে রূপাঞ্জনা বুঝিয়েছেন সবটাই। অতীত আঁকড়ে থাকা নয়, বরং মায়ের এই শুভ দিনে পাশেই রয়েছে ছোট্ট রিয়ান। সকালে অনুষ্ঠিত হয়েছে নান্দীমুখ। হয়েছে গায়ে হলুদও। নতুন জীবন শুরু করায় আচার অনুষ্ঠানে কোনও ফাঁক রাখতে রাজি নন রূপাঞ্জনা।

করোনার ঠিক আগে রাতুলের সঙ্গে প্রেমটা শুরু হয়েছিল রূপাঞ্জনার। বিয়ের পরিকল্পনা ছিল প্রথম থেকেই। রাতুলই এগিয়ে এসেছিলেন প্রথমে সেই ডাকে সাড়া দিয়েছিলেন রূপাঞ্জনাও। এর আগে রেজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। অতীতে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, বাড়ি থেকে মোটেও মেনে নেয়নি তাঁর ও রেজাউলের বিয়ে। যদিও ভালবাসায় বুঁদ ছিলেন নায়িকা। তবে কিছু বছর পরেই তাঁদের সম্পর্কে অশান্তি দেখা দেয়। যার পরিণতি বিচ্ছেদ।

জীবনে রাতুল আসেন। সারাজীবনের সঙ্গী হয়ে ওঠেন ক্রমশ। ছেলের সঙ্গেও রাতুলের সম্পর্ক বেশ ভাল, বলছিলেন রূপাঞ্জনা নিজেই। ছেলেকে সে ডাকে চ্যাম্প বলে। একসঙ্গে খেলাধুলো থেকে দায়িত্ব পালন– সম্পর্ক লালনে কোনও ফাঁকই রাখেননি রাতুল– অন্তত রূপাঞ্জনার দাবি তেমনটাই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *