TMC Manifesto LIVE Update: বিনা মূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার, জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ! তৃণমূলের ইস্তেহারে নতুন কী কী? – Bengali News | Tmc manifesto 10 free gas cylinders every year, 100 days work for job card holders! What is new in the Trinamool manifesto?
তৃণমূলের ইস্তেহার প্রকাশImage Credit source: TV9 Bangla
কলকাতা: প্রথম দফা নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে ইস্তেহার প্রকাশ করছে তৃণমূল। তৃণমূল নেতা অমিত মিত্র সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করেন। লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রের বঞ্চনাকেই আরও একবার হাতিয়ার করেছে তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা তো বটেই, কেন্দ্রের বিরুদ্ধে লড়ার জন্য সারা দেশে দলের কী নীতি নির্ধারিত হবে, তাও উল্লেখিত ইস্তেহারে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার, প্রান্তিক জনগোষ্ঠীর উচ্চশিক্ষা, প্রতি মাসে পাঁচ কেজি চাল…কী কী উল্লেখিত ইস্তেহারে?