Hardik Pandya: মাহি আর মাতিশা এই দু'জনই... MI ক্যাপ্টেন হার্দিক জানালেন হারের কারণ - Bengali News | Hardik Pandya Lauds MS Dhoni he Says Matheesha Pathirana Was Difference After CSK Beat MI in IPL 2024 At Wankhede - 24 Ghanta Bangla News
Home

Hardik Pandya: মাহি আর মাতিশা এই দু’জনই… MI ক্যাপ্টেন হার্দিক জানালেন হারের কারণ – Bengali News | Hardik Pandya Lauds MS Dhoni he Says Matheesha Pathirana Was Difference After CSK Beat MI in IPL 2024 At Wankhede

Spread the love

Hardik Pandya: মাহি আর মাতিশা এই দুইয়ের সমাহারই ডোবাল… বলছেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াImage Credit source: BCCI

কলকাতা: হলুদ আর্মি রবি-রাতে ওয়াংখেড়েতে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সকে। ঘরের মাঠে জোড়া জয়ের পর সিএসকের কাছে রবিবাসরীয় এল ক্লাসিকোতে ২০ রানে হেরেছে এমআই। চলতি মরসুমে এই প্রথম বার অ্যাওয়ে ম্যাচ জিতল সিএসকে। ম্যাচের শেষে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, ঠিক কোন জায়গায় হারল তাঁর দল। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনের কথায়, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আর মাতিশা পাথিরানা (Matheesha Pathirana) এই দুইয়ের সমাহারাই ডোবাল এমআইকে।

মহেন্দ্র সিং ধোনি সিএসকের হয়ে ২৫০তম ম্যাচ খেলেছেন রবিবার। বরাবরের মতো এই ম্যাচেও উইকেটের পিছন থেকে টিমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ধোনি। সে কথা বিশেষ উল্লেখ করেছেন হার্দিক। ম্যাচের শেষে হার্দিক বলেন, ‘সিএসকে শিবিরে স্টাম্পের পিছনে যে মানুষটা থাকে, সে ওদের বলে দেয় ঠিক কী কাজ করছে মাঠে।’

২০৭ রানের টার্গেট তাড়া করা সম্ভব ছিল বলেই মানছেন হার্দিক। কিন্তু সিএসকের বোলাররা মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য তা কঠিন করে তুলেছিলেন। রোহিত শর্মার সেঞ্চুরিও কাঙ্খিত জয় এনে দিতে পারেনি মুম্বইকে। হার্দিক পান্ডিয়া বলেন, ‘এই রান অবশ্যই তাড়া করতে পারার মতো ছিল। ওরা বেশ ভালো বোলিং করেছে। মাতিশা পাথিরানা পার্থক্য গড়ে দিয়েছিল। ওরা স্মার্ট পরিকল্পনা করেছিল। পাথিরানা বোলিংয়ে আসার আগে আমরা ছন্দেই ছিলাম। ভালো ব্যাটিংও হচ্ছিল। আমরা রান সফলভাবে তাড়া করার পথে এগোচ্ছিলাম। কিন্তু পাথিরানা ওর প্রথম ওভারে ২টো উইকেট নিয়ে তফাৎ গড়ে দেয়।’

মুম্বইয়ের ওপেনিং জুটিতে ৭০ রান উঠেছিল। এরপর অষ্টম ওভারে মাতিসা পাথিরানা এসে জোড়া ধাক্কা দেন। তারপরই ম্যাচের মোড় ঘুরে যেতে থাকে। শেষ অবধি শ্রীলঙ্কান বোলার ৪ উইকেট নেন। রোহিত শর্মার সেঞ্চুরিকে ছাপিয়ে গিয়ে জুনিয়র মালিঙ্গা মাতিসা পাথিরানাই পেয়েছেন এল ক্লাসিকোর সেরার পুরস্কার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *