আকাডেমির ছবি নিয়েও দুর্নীতি? তদন্ত শুরু কমিশনের, নজরে পুরস্কার-বইও - 24 Ghanta Bangla News
Home

আকাডেমির ছবি নিয়েও দুর্নীতি? তদন্ত শুরু কমিশনের, নজরে পুরস্কার-বইও

Spread the love

সূত্রের খবর, বাংলা আকাদেমিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ সংক্রান্ত নথি আগেই জমা পড়েছিল। সেগুলি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এ দিন পরিদর্শনের পরে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বেশ কিছু অভিযোগ রয়েছে। যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সংরক্ষণের অবস্থা খুবই খারাপ। যে গুলো রয়েছে, তা আসল না–ও হতে পারে। সে সব বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। বিভিন্ন সময়ে পুরস্কার দেওয়া নিয়েও অভিযোগ রয়েছে। যাঁদের নাম আসবে সকলকে ডাকা হবে। প্রাথমিক ভাবে দুর্নীতির প্রমাণ মিলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *