Whatsapp: আপনার হোয়াটসঅ্যাপ সংস্করণ কি বিপদে? জেনে নিন কোন কোন ভার্সনে ঝুঁকি রয়েছে | CERT In Issues High Risk Warning For WhatsApp, Hackers Can Steal Personal Data And Run Malicious Code - 24 Ghanta Bangla News
Home

Whatsapp: আপনার হোয়াটসঅ্যাপ সংস্করণ কি বিপদে? জেনে নিন কোন কোন ভার্সনে ঝুঁকি রয়েছে | CERT In Issues High Risk Warning For WhatsApp, Hackers Can Steal Personal Data And Run Malicious Code

Spread the love

Whatsapp: আপনার হোয়াটসঅ্যাপ সংস্করণ কি বিপদে? জেনে নিন কোন কোন ভার্সনে ঝুঁকি রয়েছে

ফাইল ছবিImage Credit: TV9 Network

কলকাতা: WhatsApp ব্যবহারকারীদের জন্য ফের জারি হল নিরাপত্তা সতর্কতা। সম্প্রতি WhatsApp Web ব্যবহারের ঝুঁকি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সতর্কবার্তা জারির কয়েক দিনের মধ্যেই এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপটির ব্যবহারের একাধিক নিরাপত্তা ত্রুটির কথা বলল ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা Cert-in। গতকাল, ২৬ নভেম্বর জারি করা এই সতর্কবার্তায় সমস্যাগুলিকে High Security Risk বলে উল্লেখ করা হয়েছে।

এই সতর্কতা Android, iOS, Mac এবং Windows-এ WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এর আওতায় রয়েছেন WhatsApp Business ব্যবহারকারীরাও। Cert-in এর আশঙ্কা, এই নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে, ডিভাইসে ক্ষতিকর কোড চালাতে পারে ও Whatsapp-এর কিছু নিরাপত্তাকে ব্রিচ বা ধোঁকা দিতে পারে।

কোন কোন WhatsApp সংস্করণে বিপদের আশঙ্কা করা হচ্ছে?

Cert-in এর প্রকাশিত অ্যাডভাইজরি অনুযায়ী, WhatsApp এর বেশ কয়েকটি সংস্করণ এই ঝুঁকির আওতায় রয়েছে।

  • Android – 2.26.35.74 ও 2.26.17.4 এর আগের সংস্করণ
  • WhatsApp iOS- 2.26.24.72 ও 2.26.15.72 এর আগের সংস্করণ
  • WhatsApp Mac, Desktop– 2.26.23.72 এর আগের সংস্করণ

কিভাবে হ্যাকাররা আক্রমণ চালাতে পারে?

Cert-in-এর মতে, এই নিরাপত্তার ত্রুটির পিছনে একাধিক প্রযুক্তিগত সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটাচমেন্ট স্পুফিং, SQL ইনজেকশন, সার্টিফিকেট চেন ভ্যালিডেশন না হওয়া ও এআই দিয়ে মেসেজ বা ইউআরএল বানানো। সাইবার অপরাধীরা বিশেষভাবে তৈরি করা মেসেজ, অ্যাটাচমেন্ট বা URL পাঠিয়ে এই দুর্বলতাগুলির সুযোগ নিতে পারে। আক্রমণ সফল হলে ব্যবহারকারীদের ডিভাইসে কোড চালানো, ব্যক্তিগত তথ্য চুরি, অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়া ও অ্যাপের ডেটা পরিবর্তন করার মতো ঘটনা ঘটতে পারে।

পরামর্শ-
এই পরিস্থিতিতে Cert-in জানাচ্ছে, অবিলম্বে WhatsApp এর লেটেস্ট ভার্সনটি আপডেট করুন। গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে অ্যাপের নতুন ভার্সন রয়েছে কি না, দেখে নিন। কম্পিউটারে হোয়াটস্অ্যাপ ব্যবহার করলে Windows ও Mac-এর ক্ষেত্রেও লেটেস্ট আপডেট ইন্সটল করা দরকার। পাশাপাশি, অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্ক, ফাইল, অ্যাটাচমেন্ট বা সন্দেহজনক মেসেজ খোলার আগে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *