Debchandrima Singh Roy: ভালবাসা থাকলেই, ভালবাসায় ভরিয়ে দেবেন দেবচন্দ্রিমা, পাত্র খুঁজছেন? - 24 Ghanta Bangla News
Home

Debchandrima Singh Roy: ভালবাসা থাকলেই, ভালবাসায় ভরিয়ে দেবেন দেবচন্দ্রিমা, পাত্র খুঁজছেন?

Spread the love

পার্ক স্ট্রিটে কার্তিক
কলকাতায় বলিউড তারকা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবির শুটিং করছেন অভিনেতা। মঙ্গলবার গিয়েছিলেন হাওড়া ব্রিজে। বুধবার সকাল থেকেই অভিনেতাকে দেখা গেল পার্ক স্ট্রিটের অলি-গলিতে। একটি বিখ্যাত কেক প্রস্তুতকারক সংস্থায় গিয়েছিলেন অভিনেতা। কিন্তু ডায়েটের কারণে সেখানে দাঁতে কাটলেন না কিছুই। অভিনেতাকে দেখতে ভিড় জমে পার্ক স্ট্রিটে।

মুখ খুললেন তাপসী
প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। বিয়ে নিয়ে লুকোছাপা ছিল তাঁর। কিন্তু কেন এত ঢাকঢাক গুড়গুড়? এই নিয়ে মুখ খুলেছেন তাপসী। বলেছেন, “আমি একদম চাইনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক। এটা পুরোপুরি আমারই সিদ্ধান্ত। তাই সবটা গোপন রাখা হয়েছে।”

প্রেম স্বীকার জাহ্নবীর
শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর প্রেম করছেন ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গে। মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে নাম জড়ালেও তা নিয়ে খোলাখুলিভাবে কিছুই বলেননি জাহ্নবী। ছোটবেলার প্রেমিকের কাছে ফিরে গিয়েছেন তিনি। তাঁকে আদর করে শিখু বলে ডাকেন জাহ্নবী। সেই নামের লকেট পরে বাবা বনি কাপুর এবং অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’ ছবির স্পেশ্য়াল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন তিনি।

বিস্ফোরক সোনা
স্টারকিড সোনাক্ষী সিনহা বারবার নিজেকে প্রমাণ করেছেন বলিউডে। যদিও পায়ের তলার মাটি এখনও যেন পোক্ত হয়নি তাঁর। এবার আক্ষেপের সঙ্গে তিনি জানালেন, একবার এক ফেস রিডার তাঁর মুখ দেখেই নাকি বলে দিয়েছিলেন অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিতে। কোথাও গিয়ে কি তবে ভুল করেছেন সোনাক্ষী? মাঝে মধ্যে ভাবায় তাঁকে।

নাতনিকে কী বলে ডাকেন জয়া?
ছোট্ট আরাধ্যা, বচ্চন পরিবারের সকলের ভীষণ প্রিয়। আদরের সেই নাতনিকে কী বলে ডাকেন জয়া? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, ওকে পুরো লাল দেখতে হয়েছিল। তাই আমি ভালবেসে ওকে স্ট্রবেরি বলেই ডাকি।

এ কী বললেন রঘু
রঘু রামকে মনে আছে? রিয়্য়ালিটি শো রোডিজ-এর প্রাণ ছিলেন তিনি। একটা সময়ের পর রোডিজ থেকে সরে দাঁড়াতে দেখা যায় তাঁকে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রঘু। বললেন, এই শোয়ের জন্য আমার বৈবাহিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মানসিক সমস্যাও দেখা দিয়েছিল একটা সময়ের পর। এখন ভাল আছেন তিনি। তবে ফিরতে চান না আর কোনও রিয়্যালিটি শোয়ে।

মৃত্যুর মুখ থেকে ফেরেন রণদীপ
২ বছর ধরে তিল তিল করে ‘স্বতন্ত্র বীর সাভারকর’ তৈরি করেছেন রণদীপ হুডা। নিজের প্রথম পরিচালিত সিনেমা। আর এই চরিত্র হয়ে উঠতে তিনি ৩২ কেজি ওজন কমিয়েছিলেন। রণদীপের কথায়, আমি মারা যেতে পারতাম, শরীর নিয়ে এতটাই ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। তবে বিপদ এড়িয়েই চরিত্র হয়ে উঠে সকলের মন জয় করেন অভিনেতা।

অরিজিৎকে প্রণাম বাদশাহের
একজন জনপ্রিয় গায়ক, অন্যজন জনপ্রিয় ব়্যাপ গায়ক। অরিজিৎ সিং এবং বাদশাহ। অরিজিতের চেয়ে তিন বছরের বড় তিনি। তাও মঞ্চে উঠেই অরিজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আসলে বয়সে ছোট হলেও অরিজিতের গানের ভক্ত বাদশাহ। বড় মনের মানুষও। তাই নিজে শিল্পী হয়ে অপর শিল্পীকে এইভাবেই সম্মান জানালেন বাদশাহ।

বেকার প্রেমিককেও ভালবাসবেন দেবচন্দ্রিমা
একজন ভাল মানুষকে প্রেমিক হিসেবে পেতে চান অভিনেত্রী দেবচন্দ্রিমা সিং রায়। তিনি বলেছেন, “আমার প্রেমিক কাজ না করতে চাইলে, করবেন না। আমি খাইয়ে দেব। আমি প্রচুর কাজ করতে ভালবাসি। আমি ঘুরতে নিয়ে যাব। বাচ্চার মতো রেখে দেব। কিন্তু তাঁকে ভাল মানুষ হতেই হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *