GTA 6-এর মুক্তিকে হাতিয়ার করে মোদীর প্রচার, ১৩ বছরে কতটা বদলেছে ভারত? - 24 Ghanta Bangla News
Home

GTA 6-এর মুক্তিকে হাতিয়ার করে মোদীর প্রচার, ১৩ বছরে কতটা বদলেছে ভারত?

Spread the love


নয়াদিল্লি: ভিডিয়ো গেমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছনোর নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত গেম ‘GTA 6’-এর মুক্তির আবহে নিজের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতের গত ১৩ বছরের অগ্রগতির ছবি তুলে ধরলেন তিনি। পোস্টের মূল বার্তা, ‘India is playing a whole new game’। অর্থাৎ, ভারত এখন একেবারে নতুন খেলায় এগিয়ে চলেছে।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল GTA সিরিজের পঞ্চম সংস্করণ। তার ১৩ বছর পর সামনে এল GTA 6। এই সময়ের ব্যবধানকেই তুলনার ভিত্তি করেছে প্রধানমন্ত্রীর পোস্ট। গেমটির পরিচিত মোটা ও নজরকাড়া Pricedown ফন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে ছবির একটি ক্যারোসেল। সেখানে ২০১৩ সালের ভারতের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানা হয়েছে। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময়কার পরিস্থিতি নিয়েও কটাক্ষ রয়েছে।

পোস্টে দাবি করা হয়েছে, একসময় ‘Fragile Five’ অর্থনীতির তালিকায় থাকা ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম। ২০১৩ সালে মরগ্যান স্ট্যানলির এক বিশ্লেষক এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। বিদেশি পুঁজির উপর নির্ভরশীল এবং আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে এই তালিকায় রাখা হয়েছিল।

প্রধানমন্ত্রীর পোস্টে আরও তুলে ধরা হয়েছে স্বচ্ছতা অভিযানের অগ্রগতি, সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুতের সংযোগ সম্প্রসারণ এবং মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে ৪৪০টি নথিভুক্ত স্টার্টআপের উপস্থিতি। দেশে নকশালবাদের প্রভাব কমে আসা এবং প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে ভারতের অগ্রগতিও জায়গা পেয়েছে সেই তালিকায়।

গেমিং দুনিয়ার সঙ্গে সংযোগ তৈরি করতে ইন্টারনেটের খরচ কমার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পোস্টের দাবি, এক জিবি উচ্চগতির ইন্টারনেটের দাম ৩০৮ টাকা থেকে কমে হয়েছে ৭.৫১ টাকা।

জনপ্রিয় সংস্কৃতির নানা প্রসঙ্গ তুলে ধরে তরুণদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টে আগেও দেখা গিয়েছে। GTA 6-কে ঘিরে তৈরি হওয়া আগ্রহকে এবার সেই কাজেই ব্যবহার করা হয়েছে। পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই বিপুল সংখ্যক লাইক ও মন্তব্য জমা পড়ে। অনেকেই প্রধানমন্ত্রীর এই প্রচারের ধরনকে অভিনব বলে প্রশংসা করেছেন। কেউ তাঁকে ‘Coolest Prime Minister’, কেউ আবার ‘Favourite Influencer’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তি পেয়েছে GTA 6। GTA 5 প্রকাশের প্রায় ১৩ বছর পর নতুন সংস্করণটি বাজারে এল। গেমটি তৈরিতে এক বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে বলে অনুমান। ডিজিটাল ইন্টেলিজেন্স সংস্থা Sensor Tower-এর তথ্য অনুযায়ী, প্রি-অর্ডার থেকেই প্রায় ১.১ বিলিয়ন ডলারের আয় করেছে গেমটি। সেই সূত্রে এটিকে গেমিং ইতিহাসের অন্যতম বড় প্রি-অর্ডার লঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

শম্ভু-রাজপুরা রেললাইন বিস্ফোরণ! আমেরিকা ফেরত সুরিন্দরকে গ্রেফতার করল NIA

নজরে কৌশলগত সম্পর্ক! জাপানের সঙ্গে হাত মেলাতে টোকিওতে রাজনাথ-জয়শঙ্কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *