শিক্ষকের বিরুদ্ধে পাঠ ভবনে বিক্ষোভ, সামাল দিতে পুলিশ
ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের একাংশ দাবি করে, ওই শিক্ষক পুরোপুরি নির্দোষ, এমনটা প্রমাণ হলে তবেই তিনি স্কুলে ঢুকতে পারবেন। তার আগে কোনও ভাবেই ওই শিক্ষককে স্কুলে ক্লাস করতে দেওয়া হবে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বক্তব্য, ‘আদালতের নির্দেশ মেনেই ওই শিক্ষক স্কুলে এসেছিলেন। তিনি হাজিরা খাতায় সই করেছেন। কিন্তু তিনি ক্লাসে যাননি। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছি।’ লালবাজার জানিয়েছে, আইনশৃঙ্খলার সমস্যার কারণে স্কুলে পুলিশ গিয়েছিল।