Arvind Kejriwal: কেজরীর গ্রেফতারি ‘বৈধ’, জানিয়ে দিল হাইকোর্ট – Bengali News | Delhi High Court dismisses plea of Arvind Kejriwal challenging his arrest by ED in Delhi Liquor Case
নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি বৈধ, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। ইডির গ্রেফতারি ও নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেজরীবাল। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে গত ৩ এপ্রিল এই আর্জির শুনানি হয়েছিল এবং রায়দান স্থগিত রাখা হয়েছিল। তারপর আজ কেজরীবালের আর্জি সংক্রান্ত মামলার রায় জানাল হাইকোর্ট।
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। এরপর তাঁকে দিল্লির রাউজ় এভিনিউ কোর্টে পেশ করা হলে, আদালত তাঁকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়েই ইডির হাতে গ্রেফতারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন কেজরীবাল। এদিন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানিয়েছেন, ‘বিচারকরা আইনের দ্বারা আবদ্ধ, রাজনীতির দ্বারা নয়। বিচারকরা আইনের নীতি অনুযায়ী রায় দেন, রাজনীতি দেখে নয়। আদালত রাজনীতির রাজত্বে যেতে পারে না।’
বিস্তারিত আসছে…