বিশ্বমঞ্চে গার্গীর ছবি, ইফি-তে ‘পাগলা ঘোড়া’
তাঁর কথায়, ‘শেখরদা যখন আমাকে ছবিটার কথা বললেন, তখন ভাবছিলাম, মঞ্চের এত সফল একটা প্রযোজনাকে সিনেম্যাটিক লাইসেন্স দিয়ে কী ভাবে পর্দায় আনবেন! কিন্তু স্ক্রিপ্ট পড়ে আমার ধারণা বদলে যায়। দেখলাম, নাটকের নির্যাসটুকু কোথাও নষ্ট হয়নি। ভিতরের শ্বাসটা একই রকম রয়েছে।’ গার্গীর মতে, ছবির গল্পে একটি মেয়ের চোখ দিয়ে একের পর এক মানুষের মুখোশ খুলে যায়। তাঁর কথায়, ‘গল্পটা যেন বলছে, মানুষ আজ বড় কাঁদছে। তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও।’