সরকারি প্রকল্পের টাকা পেতে আধারের বিকল্প এবার EPIC? বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

সরকারি প্রকল্পের টাকা পেতে আধারের বিকল্প এবার EPIC? বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর

Spread the love


নয়াদিল্লি: সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পেতে আধার কার্ডের উপর নির্ভরতা কি কমতে চলেছে? উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য আধারের বদলে ভোটার কার্ডের EPIC নম্বর এবং বায়োমেট্রিক…

নয়াদিল্লি: সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পেতে আধার কার্ডের উপর নির্ভরতা কি কমতে চলেছে? উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য আধারের বদলে ভোটার কার্ডের EPIC নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ব্যবহারের সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। তাঁর এই বক্তব্য ঘিরে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ে আধারই একমাত্র ভিত্তি হওয়া উচিত নয়। তাঁর যুক্তি, বর্তমানে দেশের প্রায় সর্বত্র আধার কার্ড তৈরি করা সম্ভব। তাই উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে বিকল্প যাচাই পদ্ধতির প্রয়োজন রয়েছে। সেই কাজে ভোটার পরিচয়পত্রের EPIC নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

এই প্রস্তাব কার্যকর হলে পিএম-কিসান, গ্রামীণ আবাস যোজনা কিংবা সামাজিক সুরক্ষা প্রকল্পের মতো কর্মসূচিতে কী প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে একাধিক সরকারি প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ক্ষেত্রে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারভিত্তিক যাচাইকরণ ব্যবহৃত হয়।

কোন কোন প্রকল্পে প্রভাব পড়তে পারে?

পিএম-কিসান প্রকল্পে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। গ্রামীণ আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য অর্থ পান উপভোক্তারা। অন্য দিকে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় বৃদ্ধ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পেনশন দেওয়া হয়। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পেও শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার রয়েছে।

এ ছাড়াও পশুপালন ও মৎস্য সংক্রান্ত কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পে আধার যাচাইকরণের প্রয়োজন হয়। ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে উদ্যোগপতি উন্নয়ন কর্মসূচিতেও আধার নম্বরের প্রমাণ বা আধার অথেনটিকেশন চাওয়া হয়।

কবে থেকে বদলাবে নিয়ম?

তবে মন্ত্রীর বক্তব্যে নতুন ব্যবস্থার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি। কোন কোন প্রকল্পে এই পদ্ধতি চালু হবে, কবে থেকে কার্যকর হবে এবং টাকা পাঠানোর ক্ষেত্রে বর্তমান ব্যবস্থার পরিবর্তে কী পদ্ধতি নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।

অতএব, আধার কার্ড বাতিল হচ্ছে কিংবা সরকারি প্রকল্পে আধারের ব্যবহার অবিলম্বে বন্ধ হচ্ছে-এমন সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। আপাতত বিকল্প পরিচয় যাচাই ব্যবস্থার সম্ভাবনার কথাই সামনে এসেছে।

‘দিল্লির আবহাওয়া উপভোগ করছেন তো?’ দূষণ নিয়ে তির্যক মন্তব্য সুপ্রিম কোর্টের

দেশ জুড়ে নারী নির্যাতনে জড়িত ১৮৭ বিধায়ক-সাংসদ! সমীক্ষায় উঠল চাঞ্চল্যকর তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *