২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল, সকাল ১১টার বদলে শুরু হবে কটায়? - 24 Ghanta Bangla News
Home

২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল, সকাল ১১টার বদলে শুরু হবে কটায়?

Spread the love


নয়াদিল্লি: ২০২৭ সাল থেকে বদলে যাচ্ছে ICSE দশম শ্রেণির পরীক্ষার সময়সূচি। এত দিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হলেও আগামী বছর থেকে তা শুরু হবে সকাল…

নয়াদিল্লি: ২০২৭ সাল থেকে বদলে যাচ্ছে ICSE দশম শ্রেণির পরীক্ষার সময়সূচি। এত দিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হলেও আগামী বছর থেকে তা শুরু হবে সকাল ১০টায়। অর্থাৎ পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস (CISCE)।

নতুন নিয়মে সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এরপর ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে উত্তর লেখা। দু’ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। তিন ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।

এত দিন ICSE দশম শ্রেণির পরীক্ষা শুরু হত সকাল ১১টায়। অন্যদিকে, ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হত দুপুর ২টোয়। ফলে একই স্কুলে পরপর দু’টি পরীক্ষা আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়তে হত কর্তৃপক্ষকে।

বিশেষ করে হিন্দি ও গণিতের মতো তিন ঘণ্টার বিষয়ের পরীক্ষা থাকলে ICSE পরীক্ষা শেষ হতে দুপুর ২টো বেজে যেত। তার পর পরীক্ষার হল খালি করা, ISC পরীক্ষার্থীদের আসন গ্রহণ এবং প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় দেওয়া, সব মিলিয়ে তৈরি হত জটিলতা।

দশমের পরীক্ষা এক ঘণ্টা এগিয়ে আসায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। দু’ঘণ্টার পরীক্ষা শেষ হবে ১২টা ১৫ মিনিটে এবং তিন ঘণ্টার পরীক্ষা শেষ হবে ১টা ১৫ মিনিটে। ফলে দ্বাদশের পরীক্ষার আগে স্কুলগুলি প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে।

তবে পরীক্ষার সময় এগিয়ে আসায় প্রশ্নপত্র সংগ্রহ ও পরীক্ষার অন্যান্য প্রস্তুতির সময়ও নতুন সূচি অনুযায়ী সাজাতে হবে স্কুলগুলিকে।

সমাজবাদী পার্টির দাঙ্গা ঠান্ডা করেছি! নির্বাচনের আগেই উত্তাপ বাড়ালেন যোগী

মোদীর গদি কাড়ার এজেন্ডা! এদিকে আপ কে নিয়ে অন্তর্দ্বন্দ ইন্ডিতেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *