ঘি-মাখনের দাম বাড়াল আমূল
বুধবার থেকে সারা দেশে তাদের তৈরি ঘি এবং মাখনের দাম বাড়িয়েছে আমূল। সংবাদসংস্থার দেওয়া খবর অনুযায়ী, আমূলের ১ কেজি ওজনের ঘি-এর দাম আগের ৬৩০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ৬৮০ টাকা করা হয়েছে। ৫০০ গ্রামের পাউচের দাম ৩২৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ৩৪৫ টাকা করা হয়েছে। অন্য দিকে, ১০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম ৩ টাকা বাড়িয়ে ৬৬ টাকা করেছে সংস্থাটি। ৫০০ গ্রাম ওজনের মাখনের দাম ৩১০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৩২৫ টাকা করা হয়েছে।