Abdul El-Sayed: মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন ভারতের জামাই! জানেন আব্দুলের স্ত্রীর পরিচয় | Abdul El Sayed first muslim senator has wife with Karnataka root - 24 Ghanta Bangla News
Home

Abdul El-Sayed: মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন ভারতের জামাই! জানেন আব্দুলের স্ত্রীর পরিচয় | Abdul El Sayed first muslim senator has wife with Karnataka root

Spread the love

ওয়াশিংটন: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল স্পষ্ট। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একের পর এক আসনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থীরা। তবে রেকর্ড গড়েছেন আব্দুল এল সায়েদ। তাঁর জয় আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করেছে।

পেশায় চিকিৎসক আব্দুল এল সায়েদ ভোটে জিতে আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হিসেবে স্বীকৃতি পেলেন। তবে অনেকেই জানেন না ভারতের সঙ্গে যোগ রয়েছে আব্দুলের। বলা ভালো, তিনি আদতে ভারতের জামাই।

আব্দুল এল সায়েদের স্ত্রীর নাম সারাহ জুকাকু। তিনি পেশায় মনোবিদ। সারাহর পরিবার কর্নাটকের উত্তর কন্নড় জেলার উপকূলীয় শহর ভাটকল থেকে আমেরিকায় গিয়েছিল। বেঙ্গালুরু থেকে প্রায় ১৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত সারাহর সেই বাড়ি। তাঁর দাদু জে. এইচ. শামসুদ্দিন জুকাকু ছিলেন একজন আইনজীবী, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ।১৯৫০-এর দশকে তৎকালীন মহীশূর রাজ্যের সরকারের উপ-অর্থমন্ত্রী ছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৫০ সালে মহীশূর রাজ্যকে ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৫৬ সালের ১ নভেম্বর ‘রাজ্য পুনর্গঠন আইন’-এর অধীনে এর পরিসর বৃদ্ধি করা হয় এবং ১৯৭৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে কর্নাটক রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *