আল সিবের কাছে হারের পর ফিনিশিংকেই দুষলেন হাবাস - 24 Ghanta Bangla News
Home

আল সিবের কাছে হারের পর ফিনিশিংকেই দুষলেন হাবাস

Spread the love

মানসিকতার সমস্যা নয়, ঘাটতি ফিনিশিংয়ে

ISL-এ গোল পেলেও আন্তর্জাতিক মঞ্চে কেন ভারতীয় ফুটবলাররা সুযোগ নষ্ট করছেন—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেন হাবাস। তিনি বলেন, ‘এটা কোনওভাবেই মানসিকতার ঘাটতি নয়। তবে এটা মানতেই হবে যে এই টুর্নামেন্টের প্রতিপক্ষরা প্রতি বছর আন্তর্জাতিক মঞ্চে খেলে, আর আমরা হয়তো এক-দুই দশক পর পর এই ধরনের প্রতিযোগিতায় নামছি।’

দলের ফুটবলারদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি জানান দানি রামিরেজ়কে যেভাবে ফাউল করা হয়েছিল বক্সের মধ্যে তাতে ইস্টবেঙ্গল পেনাল্টি পেতে পারত।

লক্ষ্য এবার চেন্নাই সফর ও ক্লান্তি কাটানো

টানা খেলার কারণে খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি স্বীকার করে হাবাস জানান, সামনের চেন্নাইয়িন এফসি ম্যাচের আগে দল মাত্র একটি রিকভারি সেশন পাচ্ছে। ফুটবলারদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে চেন্নাই সফর থেকে পয়েন্ট তোলাই এখন লাল-হলুদের মূল চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *